সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
জন্মদিন উদযাপনের সময় যুক্তরাষ্ট্রে নিজের বন্দুকের গুলিতে অসাবধানতায় প্রাণ হারিয়েছেন এক ভারতীয় শিক্ষার্থী। এই ঘটনার তথ্য প্রকাশ করে শুক্রবার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে পুলিশের উদ্ধৃতি দেওয়া হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঘটনাটি ঘটেছিল ১৩ নভেম্বর। নিহত শিক্ষার্থীর নাম আরিয়ান রেড্ডি।
জানা গেছে, জন্মদিন উদযাপনের মুহূর্তে আরিয়ান তার সদ্য কেনা বন্দুকটি পরিষ্কার করার চেষ্টা করছিলেন। ওই সময় অসতর্কতায় একটি গুলি ছুটে গিয়ে তার বুকে আঘাত করে।
গুলির শব্দ শুনে তার বন্ধুরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং রেড্ডিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তৎক্ষণাৎ তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরিয়ান রেড্ডি ছিলেন আটলান্টার কানসাস স্টেট ইউনিভার্সিটির মাস্টার্সের ছাত্র। তার শিকড় ভারতের তেলেঙ্গানা রাজ্যের ভুবনগিরি জেলার পেদাদারাও পল্লী গ্রামে। তবে বর্তমানে তার পরিবার তেলেঙ্গানার উপল জেলায় বসবাস করছেন।