1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঢাকায় খাঁটি দুধ চাই? এই খামারগুলোই ভরসা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

ঢাকায় খাঁটি দুধ চাই? এই খামারগুলোই ভরসা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৬৪ বার পঠিত
ঢাকায় খাঁটি দুধ

শহরের ব্যস্ততার মাঝেই ছুঁয়ে যাচ্ছে খাঁটি দুধের গন্ধ, চোখের সামনে দোহানো দুধের চাহিদা তুঙ্গে!
অনলাইন ডেস্ক

ঢাকার প্রাণকেন্দ্র কাঁঠালবাগান, যেখানে শপিং মল আর অফিসের ভিড়ে হঠাৎই চোখে পড়ে এক ব্যতিক্রমী দৃশ্য—গরুর খামার! বসুন্ধরা সিটির ঠিক উল্টোদিকে ২০টিরও বেশি গাভি নিয়ে গড়ে উঠেছে একটি ছোট কিন্তু কার্যকর খামার। এখানকার দুধের সুনাম এতটাই, যে কাঁঠালবাগান, গ্রিন রোড, ফার্মগেট ও বাংলামোটরের বাসিন্দারা প্রতিদিন খাঁটি দুধের আশায় ভিড় করেন। প্রতি লিটার দুধ বিক্রি হয় ১০০ টাকায়।

খামারের অন্যতম মালিক মকবুল হোসেন জানান, হুট করে আসা উৎসব বা বিয়ের অর্ডার না নিলেও নির্দিষ্ট ক্রেতাদের কাছে নিয়মিত সরবরাহ চলে। তবে বাড়তি দুধ খামার থেকেই কিনে নিতে পারেন অনেকে, তাও চোখের সামনে দোহানো অবস্থায়!

অন্যদিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় গরুর খামারগুলোর পরিধি আরও বড়। একেকটিতে শতাধিক গাভি। পাইকারি দামে অর্গানিক ডেইরি অ্যান্ড অ্যাগ্রোভেট নামের একটি খামারে দুধ মিলছে ৭০ টাকা লিটারে।

সাতারকুলে অবস্থিত মেঘডুবি অ্যাগ্রো দুধ সরবরাহ করে মূলত বেকারিগুলোতে, যেখানে দুধের লিটারপ্রতি দাম ৭৫ টাকা।

আঁটিবাজার দুধপ্রেমীদের জন্য যেন এক স্বর্গ! এখানে বালতি, বোতল কিংবা ড্রামে দুধ কেনা যায় ৯০-১০০ টাকা লিটারে। তবে বাজার জমে মূলত বিকেলের দিকে।

আগারগাঁও আইসিটি ভবনের পাশেই আরেক চমক! ঘাসবোঝাই ভ্যানে চরে ঘুরে বেড়ানো বাছুর আর দুধের ভ্যান যেন নিজেই ঘোষণা দেয় খামারের উপস্থিতি। আবদুল মান্নান জানালেন, প্রতিদিন সকাল ও বিকেলে নির্ধারিত ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয় দুধ। কেউ চাইলে সকাল সাতটা বা বিকেল পাঁচটায় গিয়ে নিজের চোখে দুধ দোহন দেখে কিনতে পারেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন দুটি খামারেও একই নিয়ম। প্রতি লিটার দুধ এখানে ১০০ টাকা। আগারগাঁও, তালতলা, মণিপুরিপাড়া, ফার্মগেট এলাকা থেকে ক্রেতারা আগে আসেন, পরে দুধ আসে!

উত্তরখানে এইচ আর অ্যাগ্রো ফার্ম এবং রূপগঞ্জের স্মার্ট ডেইরি লিমিটেড সরবরাহ করে বিশুদ্ধ দুধ বিভিন্ন প্রতিষ্ঠানে। ঘাস খাওয়ার জন্য রয়েছে নিজস্ব তৃণভূমিও। কেউ চাইলে সরাসরি ফার্মে গিয়ে অর্ডার ছাড়াও দুধ কিনে নিতে পারেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..