1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কোন ঘরে কেমন রং? জেনে নিন এখানেই - Janatar Jagoron

কোন ঘরে কেমন রং? জেনে নিন এখানেই

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৮৭ বার পঠিত
ঘরে রং

নতুন সংসারের রঙে হোক ভালোবাসার ছোঁয়া, শান্তি আর স্বস্তির ছায়া…
অনলাইন ডেস্ক

নতুন জীবনের শুরুতে বাড়ি সাজানো মানেই শুধু আসবাব নয়, দেয়ালের রঙেও ফুটে উঠতে পারে দুজনার ভালোলাগা, ভালোবাসা আর নতুন পথচলার গল্প। নবদম্পতির বাড়ি মানেই সেখানে থাকতে হবে একটুখানি প্রেম, একটুখানি প্রশান্তি আর একরাশ শৈল্পিক ছোঁয়া। আর সেই ছোঁয়া যেন দেয়ালের রঙেই ফুটে ওঠে।

শোবার ঘর—এই ঘরেই শুরু হয় দিনের ভোর, এই ঘরেই জমে ওঠে রাতের আড্ডা, হাসি, কান্না, ভালোবাসা। তাই এই ঘরের জন্য চাই কোমল, মোলায়েম রঙের পরশ। হালকা ব্লাশ, সফট আইভরি কিংবা প্যাস্টেল গোলাপি—এই ধরনের রঙেরা একদিকে যেমন প্রশান্তির অনুভূতি এনে দেয়, অন্যদিকে বাড়ায় ঘরের উষ্ণতা। যদি চান একটু আলাদা ঢং, তাহলে লাক্সারি ম্যাট বা সিল্ক ফিনিশও দারুণ মানায়।

বসার ঘরে পরিবারের সবাই একসঙ্গে সময় কাটায়, তাই সেখানে প্রাণবন্ত, উজ্জ্বল রঙের প্রভাব বাড়ে। সমুদ্রনীল বা গাঢ় টিল রঙের সঙ্গে ধূসর ছাদের কম্বিনেশন এই ঘরকে করে তোলে আরও আধুনিক। অতিথিদের থাকার ঘর কিংবা খাবার ঘরের জন্য বেছে নিন হালকা নিরপেক্ষ শেড—যেমন মিন্ট, পিচ বা অফ হোয়াইট।

রং বাছাইয়ের আগে মনে রাখবেন কয়েকটা বিষয়:

  • জানালার অবস্থান ও আলো আসার দিক বুঝে রং বাছাই করুন।
  • ছোট ঘরে হালকা রং ঘরটাকে বড় করে তোলে, গাঢ় রং নয়।
  • বড় ঘরের জন্য গাঢ় শেড মানানসই, দেয় আরামদায়ক অনুভব।
  • রান্নাঘর বা বাথরুমে অবশ্যই ড্যাম্প-প্রতিরোধী রং ব্যবহার করুন।

শিশুর ঘরের রং বাছাইয়ের ক্ষেত্রেও সাবধানতা জরুরি। অতিরিক্ত উজ্জ্বল বা তীব্র গন্ধযুক্ত রং নয়—প্যাস্টেল শেডের ব্রিদ ইজি পেইন্ট বেছে নিন, যাতে শিশুর সংবেদনশীল শরীরে কোনো প্রভাব না পড়ে।

সবশেষে একটা কথা—বাড়ির অন্দর মানেই নিজের রুচির পরিচয়। রঙে হোক না সেই রুচির উৎসব। চলতি ধারাকে মিলিয়ে নিন নিজের স্বপ্নের রঙের সঙ্গে, আর তাতে মিশে থাকুক জীবনসঙ্গীর পছন্দের ছোঁয়াও। সংসার তো দুজনের, তাই রঙও হোক দুজনের ভালোবাসার গল্পের প্রতিচ্ছবি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..