1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রান্নাঘরের পিঁপড়ে রোধের ঘরোয়া সহজ উপায় - Janatar Jagoron

রান্নাঘরের পিঁপড়ে রোধের ঘরোয়া সহজ উপায়

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৮৮ বার পঠিত
পিঁপড়ে রোধ

রান্নাঘরের পিঁপড়া? ঘরোয়া পদ্ধতিতে দ্রুত তাড়ান!
অনলাইন ডেস্ক

রান্নাঘরের জ্বালাই যেন পিঁপড়ের দখলে! হঠাৎ করেই হাজির হয়ে যায় এরা—কথা নেই, বার্তা নেই, ব্যস্ত হয়ে পড়ে ভোজে। কেনই বা না হবে! চিনি, ভাঙা বিস্কুট, খাবারের টুকরো, দুধ বা চায়ের ফোঁটা—সবই তো মেলে এই এক জায়গায়। তাই রান্নাঘরকে দিব্যি নিজেদের স্বর্গরাজ্য বানিয়ে ফেলে এরা। বাজারে পাওয়া পিঁপড়ামার নানা স্প্রে ও গুঁড়ায় মিশে থাকে ভয়ংকর সব রাসায়নিক, যা আপনার ও পরিবারের স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে। সেই জায়গায় নিরাপদ ঘরোয়া উপায়ই হোক এবার আপনার ভরসা। সহজে ঝামেলা ছাড়াই দূর হবে পিঁপড়ার উপদ্রব।

লেবুর রস

লেবুর সাইট্রিক অ্যাসিড পিঁপড়ার বিরুদ্ধে কার্যকরী অস্ত্র। এক বোতলে জল ও পাতিলেবু বা কমলার রস মিশিয়ে স্প্রে তৈরি করুন। পিঁপড়ে দেখলেই স্প্রে করুন। ওরা যেসব ফাটল বা কোণ দিয়ে আসে, সেখানে লেবুর খোসা বা রস রেখে দিন। ঘর মোছার সময় পানিতে মিশিয়ে নিন খানিকটা লেবুর রস—পিঁপড়ার আসা অনেকটাই কমে যাবে।

লবণ

গরম পানিতে কয়েক চামচ লবণ গুলে ঠান্ডা করে ফেলুন। এই মিশ্রণ স্প্রে বোতলে ভরে রান্নাঘরের কোণায় বা পিঁপড়ার চলাচলের রাস্তায় স্প্রে করুন। ওরা গুটিয়ে যাবে ঠিকই।

তেজপাতা

তেজপাতার ঝাঁঝালো গন্ধে দিশেহারা হয়ে পড়ে পিঁপড়ে। রান্নাঘর বা ঘরের যেসব জায়গায় ওরা বেশি ঘোরাফেরা করে, সেখানে তেজপাতা ছড়িয়ে রাখুন। ফল পাবেন হাতেনাতে।

দারুচিনির গুঁড়ো

দারুচিনির ঝাঁঝও পিঁপড়ারা সহ্য করতে পারে না। যেখানে ওদের ভিড় সবচেয়ে বেশি, সেখানে এই গুঁড়ো ছড়িয়ে দিন। গন্ধেই পালাবে পিঁপড়েরা।

সাদা ভিনিগার

ভিনিগারের টক গন্ধ পিঁপড়ার সহ্যের বাইরে। পানি ও সাদা ভিনিগার সমান পরিমাণে মিশিয়ে স্প্রে বোতলে ভরে ঘরের কোণায় ছড়িয়ে দিন। উপকার মিলবে তাড়াতাড়ি।

চক-পাউডার-ময়দা

চকের গুঁড়ো বা বেবি পাউডার অদ্ভুতভাবে বাধা দেয় পিঁপড়াকে। দেওয়াল বা রান্নাঘরের কোণায় এগুলো পানিতে গুলে ছড়িয়ে দিন। ময়দা বা ট্যালকম পাউডার দিয়েও টানুন সীমানা—পিঁপড়ারা তা পেরোতে পারবে না।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..