1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
"কেমিক্যাল ছাড়াই ত্বক উজ্জ্বল করুন: ঘরোয়া উপায় ও টিপস" - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

“কেমিক্যাল ছাড়াই ত্বক উজ্জ্বল করুন: ঘরোয়া উপায় ও টিপস”

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পঠিত
ত্বক উজ্জ্বল

সাদিকা জাহান

দাগহীন উজ্জ্বল ত্বক সবারই পছন্দ। কিন্তু ব্যস্ত জীবনযাপনের কারণে অনেকেই ত্বকের যত্ন নেন না, যার ফলে রোদ, ধুলা ও ময়লায় ত্বকের উজ্জ্বলতা হ্রাস পায়। ত্বক ফর্সা ও উজ্জ্বল রাখতে হলে কিছু সহজ পদ্ধতি অনুসরণ করতে হয়, যাতে ত্বকের স্বাভাবিক রং বজায় থাকে। অনেকেই ত্বক ফর্সা করার জন্য কেমিক্যালযুক্ত ক্রিম বা লোশন ব্যবহার করেন, কিন্তু এসব ত্বকের ক্ষতি করতে পারে।

তবে, আপনি ঘরোয়া উপাদান ব্যবহার করেও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারেন। চলুন, দেখে নেওয়া যাক কিছু প্রাকৃতিক উপায়।

হলুদ
হলুদ ত্বকের জন্য এক প্রকার অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। এর মধ্যে থাকা কারকিউমিন ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে।

যেভাবে ব্যবহার করবেন:
আধা চা চামচ হলুদ গুঁড়া ১ কাপ বেসনের সঙ্গে মিশিয়ে দুধ অথবা পানি দিয়ে পেস্ট তৈরি করুন। এতে গোলাপ পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি মুখ ও ঘাড়ে লাগিয়ে শুকানোর জন্য রেখে দিন, পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মধু
মধু ত্বককে হাইড্রেটেড রাখে এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণের কারণে ত্বকের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। এর ব্লিচিং বৈশিষ্ট্য ত্বকের দাগ কমাতে কার্যকর।

যেভাবে ব্যবহার করবেন:
মধু সরাসরি মুখে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল
অলিভ অয়েল ত্বককে অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান করে এবং দ্রুত বার্ধক্য রোধ করে। এটি ত্বককে সুন্দর ও উজ্জ্বল রাখে।

যেভাবে ব্যবহার করবেন:
প্রতিদিন রাতে কয়েক ফোঁটা অলিভ অয়েল মুখ ও ঘাড়ে লাগিয়ে ২-৩ মিনিট ম্যাসাজ করুন। এরপর গরম পানি দিয়ে তোয়ালে দিয়ে ত্বকে রাখুন এবং তেল মুছে ফেলুন।

কমলার রস
কমলার রসে থাকা ভিটামিন সি ত্বককে পুনরুজ্জীবিত করে এবং ত্বকের রঙ উজ্জ্বল করতে সাহায্য করে। এটি ব্রণ কমাতে এবং ত্বককে টানটান রাখতে কার্যকর।

যেভাবে ব্যবহার করবেন:
প্রতিদিন সকালে কমলার রস পান করুন, অথবা এর খোসা পিষে গোলাপ পানি মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

দুধ
দুধ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে নরম করে তোলে।

যেভাবে ব্যবহার করবেন:
কাঁচা দুধ সরাসরি ত্বকে লাগিয়ে রেখে দিন বা অন্য উপাদানের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন।

এইসব ঘরোয়া উপাদান ব্যবহার করে আপনি সহজেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..