1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঠোঁটের কালচেভাব দূর করার কার্যকর উপায় – ঘরোয়া যত্নেই মিলবে উজ্জ্বলতা! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

ঠোঁটের কালচেভাব দূর করার কার্যকর উপায় – ঘরোয়া যত্নেই মিলবে উজ্জ্বলতা!

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
ঠোঁটের কালচেভাব

সাদিকা জাহান

ঠোঁটের যত্নে প্রাকৃতিক উপায়: কালচেভাব দূর করে আনুন গোলাপি আভা

মানুষের চেহারায় প্রথম নজর কাড়ে চোখ, নাক এবং ঠোঁট। ঠোঁট মুখের সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ। সুন্দর ঠোঁট যে কোনো ব্যক্তির চেহারায় আকর্ষণ যোগ করে, বিশেষ করে হাসির মুহূর্তে। তবে ধূমপানসহ বিভিন্ন কারণে অনেকের ঠোঁটের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং কালচে ভাব দেখা দেয়। নিয়মিত পরিচর্যার অভাবে ঠোঁট রুক্ষ হয়ে পড়তে পারে। তবে কিছু প্রাকৃতিক উপায়ে ঠোঁটের সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব। কালবেলা অনলাইনের পাঠকদের জন্য থাকছে ঠোঁটের যত্নের কার্যকর কিছু উপায়।

প্রাকৃতিক উপায়ে ঠোঁটের উজ্জ্বলতা বৃদ্ধি করুন

মধু থেরাপি:

ঠোঁটের কালচেভাব দূর করতে মধু সবচেয়ে কার্যকর প্রাকৃতিক উপাদান। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, একইসঙ্গে ঠোঁটকে কোমল রাখে। প্রতিরাতে এক ফোঁটা মধু ঠোঁটে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। নিয়মিত ব্যবহারে কিছুদিন পরই পরিবর্তন চোখে পড়বে।

লেবুর রস:

লেবুর রসে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান, যা ঠোঁটের কালচেভাব কমাতে দারুণ কার্যকর। রাতে ঘুমানোর আগে কিছুটা লেবুর রস নিয়ে ঠোঁটে আলতো করে ম্যাসাজ করুন। নিয়মিত ব্যবহারে ঠোঁট আগের তুলনায় উজ্জ্বল হয়ে উঠবে।

চিনি স্ক্রাব:

ত্বকের মৃত কোষ দূর করতে স্ক্রাবিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠোঁটের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তিন চামচ চিনি ও দুই চামচ বাটার একসঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। সপ্তাহে অন্তত দুইবার এটি ব্যবহার করলে ঠোঁটের কালচেভাব কমে আসবে এবং প্রাকৃতিক গোলাপি আভা ফিরে আসবে।

বিটরুট ম্যাজিক:

বিটরুট ঠোঁটের রঙ উজ্জ্বল করতে প্রাকৃতিকভাবে কাজ করে। বিটরুটের রস ঠোঁটে রক্তিম আভা নিয়ে আসে এবং কালচেভাব কমাতে সাহায্য করে। প্রতিদিন ঠোঁটে তাজা বিটরুটের রস লাগালে দ্রুত পরিবর্তন দেখা যাবে।

বরফ থেরাপি:

অনেকেই জানেন না যে বরফ ঠোঁটের জন্য কতটা উপকারী। বরফ ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে এবং কালচেভাব হ্রাস করে। প্রতিদিন ঠোঁটে কয়েক সেকেন্ড বরফ ঘষলে ঠোঁট হয়ে উঠবে কোমল ও উজ্জ্বল।

দুধের সরের যত্ন:

প্রাচীনকাল থেকেই ঠোঁটের সৌন্দর্য বাড়াতে দুধের সর ব্যবহৃত হয়ে আসছে। রানিরা এই পদ্ধতিটি ব্যবহার করতেন। দুধের সরে মধু মিশিয়ে ঠোঁটে লাগালে দ্রুত উজ্জ্বলতা ফিরে আসে। দিনে কয়েকবার ব্যবহার করলে কয়েকদিনের মধ্যেই পরিবর্তন চোখে পড়বে।

প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করেও কাঙ্ক্ষিত ফল না পেলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসকের অনুমতি ছাড়া কোনো প্রসাধনী বা রাসায়নিক পণ্য ব্যবহার করা উচিত নয়। ভুল পণ্য ব্যবহার করলে ত্বকের স্থায়ী ক্ষতি হতে পারে। তাই সুস্থ ও সুন্দর থাকতে আসল পণ্য বেছে নিন এবং নিয়মিত যত্ন নিন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..