1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শীতে ত্বকের যত্নে রাইস ওয়াটার: প্রাকৃতিক সৌন্দর্যের গোপন রহস্য! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

শীতে ত্বকের যত্নে রাইস ওয়াটার: প্রাকৃতিক সৌন্দর্যের গোপন রহস্য!

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার পঠিত
রাইস ওয়াটার

শীতের সময় শরীরের পাশাপাশি ত্বকের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক দ্রুত রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। কিন্তু অনেকেই জানেন না, কীভাবে সঠিকভাবে ত্বকের যত্ন নিতে হয়।

শীতের এই সময় ঘরোয়া উপাদান ব্যবহার করেই ত্বকের পরিচর্যা করা সম্ভব। এর মধ্যে অন্যতম হলো রাইস ওয়াটার, যা ঘরেই সহজে তৈরি করা যায়। চাল ধোয়ার পর যে পানি বের হয়, সেটিই রাইস ওয়াটার নামে পরিচিত। এতে রয়েছে ভিটামিন বি, ই, মিনারেল এবং অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন দু’বার ব্যবহার করলে এর উপকারিতা সহজেই অনুভব করা যায়।

একটি প্রতিবেদনে বোল্ড স্কাই এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে। আসুন জেনে নিই, রাইস ওয়াটারের বিভিন্ন উপকারিতা:

ত্বক কোমল করে-

রাইস ওয়াটার ত্বককে কোমল ও মসৃণ রাখে। এটি মৃত কোষ দূর করতে সাহায্য করে, ফলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে।

ত্বক হাইড্রেট রাখে-

এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং শীতের শুষ্কতা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। একই সঙ্গে এটি ত্বককে গভীর থেকে ময়েশ্চারাইজ করে।

বয়সের ছাপ কমায়-

রাইস ওয়াটারে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ত্বকের বলিরেখা ও সূক্ষ্ম রেখাগুলিকে কমাতে সাহায্য করে, যা ত্বকে তারুণ্য ধরে রাখে।

উজ্জ্বলতা বৃদ্ধি করে-

এতে উপস্থিত স্টার্চ ত্বকের গভীরে পুষ্টি জোগায় এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে। ফলে ত্বক আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

ব্রণ কমাতে সহায়ক-

রাইস ওয়াটারের প্রদাহরোধী গুণ ব্রণ দূর করতে সাহায্য করে এবং ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে।

ত্বকের ছিদ্র সঙ্কুচিত করে-

এর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ত্বকের ছিদ্র সংকুচিত করতে এবং ত্বক টানটান করতে সহায়তা করে।

রাইস ওয়াটার ব্যবহারের কিছু সহজ উপায়:

১. টোনার হিসেবে: একটি স্প্রে বোতলে রাইস ওয়াটার ভরে মুখে স্প্রে করুন। ২. ক্লিনজার হিসেবে: তুলোর প্যাডে রাইস ওয়াটার নিয়ে মুখ মুছে নিন। ৩. আইস কিউব: রাইস ওয়াটার বরফের ট্রেতে জমিয়ে মুখে ঘষতে পারেন। ৪. ফেস মাস্ক: ত্বকের যত্নে এটি মাস্ক হিসেবেও ব্যবহার করা যায়।

প্রতিদিন দুইবার এটি ব্যবহার করা যেতে পারে। তবে কারও যদি এলার্জির সমস্যা থাকে, তাহলে ব্যবহার না করাই ভালো।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..