1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এমএলএসের শাস্তি নিয়ে ক্ষোভে ফুটছেন মেসি, ক্লাবও দিল জোরালো বার্তা - Janatar Jagoron

এমএলএসের শাস্তি নিয়ে ক্ষোভে ফুটছেন মেসি, ক্লাবও দিল জোরালো বার্তা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
এমএলএসের শাস্তি নিয়ে ক্ষোভে ফুটছেন মেসি

মেসি ও আলবার নিষেধাজ্ঞা: এমএলএসের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইন্টার মায়ামি
অনলাইন ডেস্ক

মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার দায়ে এক ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও তার ক্লাব সতীর্থ জর্দি আলবা। আর এতেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ ও ক্লাবটির সহ-মালিক হোর্হে মাস। তিনি এই শাস্তিকে ‘অত্যন্ত কঠোর ও ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ হোর্হে মাস বলেন, ‘মেসি খুব হতাশ, আমরাও ক্লাব হিসেবে হতাশ। ও খেলতে চায়, জিততে চায়। ও এখানে এসেছেন গোল করতে, নাচতে নয়—এটা সার্কাস নয় যে শো দেখাবে।’

এমএলএসের নিয়ম অনুযায়ী, অল-স্টার ম্যাচে অনুপস্থিতি থাকলে পরবর্তী লিগ ম্যাচে খেলার অনুমতি থাকে না, যদি না লিগ কর্তৃপক্ষ আগেই ছাড় দেয়। সেই নিয়মের ধারায় শনিবার সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না মেসি ও আলবা।

তবে ক্লাব বলছে, এটি পুরোপুরি তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল। হোর্হে মাসের ভাষায়, ‘গত ৩৬ দিনে আমরা নয়টি ম্যাচ খেলেছি—কনকাকাফ, এমএলএস, ক্লাব বিশ্বকাপ এবং সামনে লিগস কাপ। মেসি-আলবাকে অল-স্টারে খেলানো মানে হতো শরীর ভেঙে দেওয়া।’

তিনি আরও বলেন, ‘আমরা আগেই লিগকে জানিয়েছিলাম তারা খেলবে না। সিদ্ধান্তটা খেলোয়াড়দের নয়, ক্লাবের। তারা কেবল ক্লাবের নির্দেশনা মেনেছে।’

এই নিষেধাজ্ঞা মেসির ভবিষ্যৎ লিগ ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে কিনা, এমন প্রশ্নে হোর্হে মাস বলেন, ‘স্বল্প মেয়াদে প্রভাব ফেলতে পারে, তবে আমরা বিশ্বাস করি মেসি ও আলবা তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় অটল থাকবেন।’

এদিকে, এমএলএস কমিশনার ডন গারবার গণমাধ্যমকে জানিয়েছেন, এই নিয়ম নিয়ে ভবিষ্যতে আলোচনার দরজা খোলা রাখা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..