1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাগরিকা ম্যাজিকে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ - Janatar Jagoron

সাগরিকা ম্যাজিকে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পঠিত
সাগরিকা ম্যাজিকে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাগরিকার জোয়ারে ভেসে গেল নেপাল, শিরোপায় ভাসলো বাংলাদেশ!
অনলাইন ডেস্ক

শিরোপার লড়াইয়ে ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা, অলিখিত ফাইনালের অদৃশ্য চাপ। সমীকরণ ছিল সহজ—ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ, আর জিতলেই নেপালের শিরোপা উৎসব। কিন্তু লাল-সবুজের মেয়েরা যেন এখন দুরন্ত এক ঝড়! বসুন্ধরা কিংস অ্যারেনায় নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাগরিকার গোল ঝড়ের দিনে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোরীরা।

গতবার ভারতের সঙ্গে বিতর্কিতভাবে যৌথ শিরোপার সেই রেশ এখনো অনেকের মনে টাটকা। তবে এবার কোনো বিতর্ক নয়—পুরোদস্তুর শক্তির লড়াইয়ে দাপুটে জয় তুলে নিয়ে একক চ্যাম্পিয়নশিপ ঘরে তুলেছে বাংলাদেশের কিশোরীরা।

এবার ভারতের অনুপস্থিতি যতটা আলোচনা এনেছে, তার চেয়েও বেশি আলোড়ন উঠেছিল বাংলাদেশ-নেপাল লড়াই ঘিরে। রাউন্ড-রবিন ফরম্যাটে বাংলাদেশের ছিল ১৫ পয়েন্ট, নেপালের ১২। ফলে ম্যাচটি রূপ নেয় এক প্রকার ফাইনালেই।

তবে মাঠে নামার পর লাল-সবুজের দাপট দেখে বোঝার উপায় ছিল না যে, কেবল একটি ড্র-ই তাদের দরকার! শুরুতেই আগ্রাসী ফুটবলে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের ৮ মিনিটেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোসাম্মৎ সাগরিকা গোল এনে দেন। মাঝমাঠ থেকে চমৎকার থ্রু ধরে বুদ্ধিদীপ্ত শটে বল জড়িয়ে দেন জালে।

প্রথমার্ধে নেপাল একটি সুযোগ পেলেও গোলবারে লেগে বল ফিরে আসে। আর বাংলাদেশের মুনকি আক্তারের শট গোললাইন থেকে সেভ করেন আনিশা রায়। ফলে ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর যেন একক দাপটে সাগরিকার নামেই লেখা হতে থাকে ম্যাচের গল্প। একে একে তিনটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। বাংলাদেশ জয় তুলে নেয় ৪-০ ব্যবধানে।

তবে এই উৎসবের দিনেই সকালেই ঘটেছে এক মর্মান্তিক ট্র্যাজেডি—উত্তরায় মাইলস্টোন স্কুলের পাশে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অনেকে। সেই শোক ছুঁয়ে যায় কিংস অ্যারেনাকেও। ম্যাচ শুরুর আগে খেলোয়াড় ও দর্শকরা দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করেন।

মাঠের ভেতরে দারুণ এক সাফল্য, আর বাইরে হৃদয়বিদারক ট্র্যাজেডি—এই মিশ্র আবেগের দিনে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দল ভেসেছে শিরোপা উৎসবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..