1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সিটিকে বিদায় করে ক্লাব বিশ্বকাপে আল হিলালের বড় অঘটন - Janatar Jagoron
শিরোনাম

সিটিকে বিদায় করে ক্লাব বিশ্বকাপে আল হিলালের বড় অঘটন

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
সিটিকে বিদায় করে ক্লাব বিশ্বকাপে

সৌদির গোল ঝড়ে কাঁপলো সিটি, হিলালের জয়ের রূপকথা!
অনলাইন ডেস্ক

সৌদি আরবের ক্লাব আল হিলাল যেন ফুটবল ইতিহাসে রূপকথার এক নতুন অধ্যায় লিখে ফেলল ক্লাব বিশ্বকাপে। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াদের এই ক্লাবটি। অতিরিক্ত সময়ে দ্বিতীয়বারের মতো জালে বল পাঠিয়ে মার্কোস লিওনার্দোই রচনা করেছেন এই অবিশ্বাস্য নাটকীয় সমাপ্তি।

প্রথমার্ধে ম্যাচ ছিল পুরোপুরি সিটির দখলে। নবম মিনিটেই বার্নার্দো সিলভা গোল করে সিটিকে এগিয়ে দেন। কিন্তু বিরতির পর দৃশ্যপট পাল্টে যায় নাটকীয়ভাবে।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে আল হিলাল। মাত্র ছয় মিনিটের ব্যবধানে মার্কোস লিওনার্দো ও মালকম গোল করে এগিয়ে দেন দলকে ২-১ ব্যবধানে। এরপর গোলের জবাব দেন আর্লিং হলান্ড, ফেরান সমতা।

৯০ মিনিট শেষে ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে নতুন করে নাটক শুরু করেন আল হিলালের রক্ষণভাগের পাথর কালিদু কুলিবালি। ৯৪ মিনিটে হেডে দুর্দান্ত এক গোল করে দলকে আবারও এগিয়ে দেন। তবে ম্যানসিটি দমে যায়নি। ১০৩ মিনিটে ফিল ফোডেন দুর্দান্ত ভলিতে আবারও সমতা ফেরান।

তবু শেষ হাসি হাসে সৌদির ক্লাবটি। অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে সাভিচের হেড থেকে ছিটকে আসা বলে ঝাঁপিয়ে পড়ে আবারও জাল খুঁজে নেন লিওনার্দো, নিশ্চিত করেন ইতিহাস গড়া জয়।

ম্যানসিটির হয়ে গোল করেন সিলভা, হলান্ড ও ফোডেন। কিন্তু আল হিলালের দুর্দান্ত প্রত্যাবর্তন, গোলরক্ষক ইয়াসিন বোনোর অতিমানবীয় সেভ আর নির্ভুল আক্রমণ পরিকল্পনাই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

এই জয়ের ফলে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে আল হিলাল। গণমাধ্যম বলছে, এই ম্যাচটি নিঃসন্দেহে ক্লাব বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা লড়াই হিসেবে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..