1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে অগ্নিসংযোগ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে অগ্নিসংযোগ

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২২২ বার পঠিত
রোনালদো

সৌদি প্রো লিগে বুধবার রাতে দামাকের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছে আল নাসর। ম্যাচের ৫০ মিনিটে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই গোলের মাধ্যমে রোনালদো নতুন রেকর্ড গড়েছেন। আল নাসরের ইতিহাসে সব প্রতিযোগিতা মিলিয়ে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক গোলদাতা এখন সিআর সেভেন। সৌদি ক্লাবটির হয়ে তার গোলসংখ্যা ১১৬।

সৌদি আরবে রোনালদো যখন রেকর্ড ভাঙার দৌড়ে ব্যস্ত, তখন নিজ দেশে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তার একটি ভাস্কর্যে। পর্তুগালের মাদেইরা দ্বীপে এই ঘটনা ফুটবল বিশ্বে উত্তেজনা তৈরি করেছে। সিআর৭ মিউজিয়ামের সামনে থাকা ভাস্কর্যে আগুন ধরিয়ে সেই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে এক তরুণ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুনচালে ‘সিআর সেভেন’ জাদুঘরের বাইরে এই ব্যক্তি নিজেই আগুন দেয়ার ভিডিও রেকর্ড করেছেন। ভিডিওতে দেখা যায়, ব্যক্তি নিজেই ভাস্কর্যের ওপর দাহ্য তরল ঢেলে অদ্ভুতভাবে নাচছেন। পরে ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে শিরোনাম দেন, ‘এটি ঈশ্বরের শেষ সতর্কবার্তা।’

স্থানীয় গণমাধ্যম জানায়, পর্তুগালের পাবলিক সিকিউরিটি পুলিশ গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত গ্রেপ্তারের খবর জানায়। এখনও তার পরিচয় জানা যায়নি, তবে তাকে মাদেইরার নেলিও মেনদোনকা হাসপাতালের মনোরোগ বিভাগে ভর্তি করা হয়েছে। ভাস্কর্য স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি। শুরুতে আগুন পুরো ভাস্কর্যে ছড়িয়ে পড়লেও অল্প সময়ের মধ্যেই তা নিভে যায়।

উল্লেখ্য, ২০১৬ সালে দ্বীপের অন্য স্থান থেকে এটি সরিয়ে ফুনচালে স্থাপন করা হয়েছিল। এর আগে একবার মেসি সমর্থকদের দ্বারা এটি ভাঙচুরের শিকার হয়েছিল। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর অসংখ্য ভক্ত ক্ষোভ প্রকাশ করেছেন।

পুলিশের এক সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানায়, ‘এই ব্যক্তি আগেও এ ধরনের ঘটনায় জড়িত ছিলেন।’ সিআর৭ মিউজিয়ামের এক মুখপাত্র বলেন, ‘বিষয়টি এখন পুলিশের হাতে রয়েছে। এই মুহূর্তে আমাদের আর কিছু বলার নেই।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..