1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সন্তানের জন্মে উচ্ছ্বসিত নেইমারকে বিশেষ উপহার পাঠাল পিএসজি - Janatar Jagoron

সন্তানের জন্মে উচ্ছ্বসিত নেইমারকে বিশেষ উপহার পাঠাল পিএসজি

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পঠিত
সন্তানের জন্মে উচ্ছ্বসিত নেইমার

সন্তান জন্মে নেইমারকে পিএসজির উপহার, আবেগ ছুঁয়ে গেল!
অনলাইন ডেস্ক

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও তার প্রেমিকা ব্রুনা বিয়াঙ্কার্ডি গত ৫ জুলাই পৃথিবীর আলো দেখিয়েছেন তাদের দ্বিতীয় সন্তান ‘মেল’-কে। কেবল মাঠেই নয়, ব্যক্তিগত জীবনেও এখন চূড়ান্ত সাফল্যে উজ্জ্বল ফুটবলের এই পোস্টারবয়। এমন আনন্দঘন মুহূর্তে নেইমারকে অভিনন্দন জানাতে ভোলেনি তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।

চার সন্তানের নাম ও নম্বর সম্বলিত বিশেষ জার্সি উপহার হিসেবে পাঠিয়ে সাবেক খেলোয়াড়কে শ্রদ্ধা জানিয়েছে ফরাসি জায়ান্ট ক্লাবটি। ইনস্টাগ্রামে সেই আবেগঘন ছবিগুলো শেয়ার করে নেইমার লিখেছেন, “Merci @PSG”— যার বাংলা অর্থ, ‘ধন্যবাদ পিএসজি’।

নেইমারের প্রথম সন্তান দাভি লুকা জন্ম নেয় ২০১১ সালে, তার সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের কোলে। এরপর বর্তমান স্ত্রী ব্রুনার সঙ্গে জন্ম নেয় কন্যাসন্তান মাভি। এছাড়া আমান্ডা কিম্বারলির সঙ্গে সম্পর্ক থেকে জন্ম নেয় আরেক কন্যা মাভি। সর্বশেষ এই জুলাইয়ে তাদের সংসারে এসেছে নতুন অতিথি ‘মেল’, যে এখন নেইমার পরিবারে খুশির জোয়ার এনেছে।

নেইমারের প্রতি পিএসজির এই ভালোবাসাময় উপহার নিঃসন্দেহে ক্লাবের আন্তরিকতার প্রকাশ। ২০২৩ সালে পিএসজি থেকে বিদায় নিয়ে সৌদি ক্লাব আল-হিলালে নাম লেখান নেইমার। তবে ইনজুরির কারণে মাঠে তার প্রভাব ছিল সীমিত। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে ফিরে যান নিজের শৈশবের ক্লাব সান্তোসে।

আগামী ২৪ জুলাই ব্রাজিলিয়ান সেরি আ-তে ইন্টারনাসিওনালের মুখোমুখি হবে সান্তোস। সেই ম্যাচেই আবার মাঠে ফিরতে পারেন সদ্য চার সন্তানের গর্বিত বাবা নেইমার।

পারিবারিক আনন্দ আর পিএসজির সম্মাননায় আপ্লুত ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা যেন জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছেন— এমনটাই বলছে গণমাধ্যম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..