1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের ঘোষণা - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত
সৌরবিদ্যুৎ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাখাতে কোনো ধরনের কার্পণ্য করবে না সরকার এবং ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘অন গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্ট’-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। তার অগ্রাধিকারের তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিষয়ই শিক্ষা। একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি শিক্ষা ছাড়া সম্ভব নয়।’

তিনি আরও বলেন, অনেক দেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হয়েও উন্নতি করতে পারেনি, আবার কিছু দেশ সীমিত সম্পদ নিয়েও শিক্ষার মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তাই বাংলাদেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে এহছানুল হক মিলন বলেন, পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধ ধারণ করা জরুরি। ভ্যালুস ছাড়া কোনো জাতি এগোতে পারে না।

তিনি বলেন, পরিবারের মাধ্যমেই শিক্ষার ভিত্তি গড়ে ওঠে এবং এসএসসি ও এইচএসসি পর্যায় শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ সময়। এই সময় সঠিকভাবে কাজে লাগিয়ে পরিশ্রমের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।

শিক্ষাব্যবস্থার জট কমাতে সরকার পরিকল্পনা নিয়েছে জানিয়ে তিনি বলেন, ১০ বছরের মধ্যে এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে।

এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান, যেখানে সিলেবাস শেষ করে নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ ও সময় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে।

মন্ত্রী আরও বলেন, সরকার আধুনিক শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে কাজ করছে। রাষ্ট্র শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ নিশ্চিত করছে এবং শিক্ষার্থীদেরও দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক। আরও উপস্থিত ছিলেন রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন, মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং ওমেরা রিনিউয়েবল এনার্জির সিইও মাসুদুর রহিম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..