1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত - Janatar Jagoron

জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২৩ বার পঠিত
হাসনাত

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রতিনিধি হিসেবে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কার্ড দেওয়া হলেও জনগণ এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ দাবি করছি।’

বুধবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানায় দালাল চক্রের আধিপত্য এখনো বিদ্যমান। ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে নিয়মিতভাবে বঞ্চিত হচ্ছে।

জনগণের মৌলিক অধিকার পূরণে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করে তিনি আরও বলেন, দেশে এখনো বিচারহীনতা, দুর্নীতি ও দমননীতির সংস্কৃতি রয়ে গেছে। মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে এবং গুম ও হত্যার ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। ভুক্তভোগীরা অনেক সময় বিচার না পাওয়ার ভয়ে আইনি পদক্ষেপও নিতে পারছে না।

সরকারকে সতর্ক করে এনসিপি নেতা বলেন, যতদিন সমাজে ন্যায়বিচার নিশ্চিত না হবে, ততদিন সব উন্নয়নমূলক কার্যক্রম প্রশ্নবিদ্ধ থাকবে। জনগণ একদিন ভোট বা গণআন্দোলনের মাধ্যমে এর জবাব দেবে।

অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..