1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতা চূড়ান্ত, আজ ঘোষণা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম
ভোটের দিনে খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান নির্বাচনের দিনে বাস চলবে, তবে সার্ভিস সীমিত থাকতে পারে নির্বাচন ঘিরে আজ থেকে সাতদিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত ভাষা ও আত্মত্যাগের স্মৃতি বয়ে নিয়ে শুরু বাঙালির ফেব্রুয়ারি মাস সারা দেশে যৌথবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক ব্যক্তি আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল

জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতা চূড়ান্ত, আজ ঘোষণা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পঠিত
জামায়াত

জামায়াতে ইসলামীসহ ১১ দল নিয়ে গঠিত নির্বাচনি জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আজ বুধবার আসছে। বিকেল ৪টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করলেও মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আজ বুধবার সকালে সংবাদ সম্মেলনের আমন্ত্রণ পাঠানো হতে পারে বলে জানা গেছে।

এদিকে ১১ দলীয় আসন সমঝোতা নিয়ে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত একাধিক বৈঠকে অংশ নেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিসসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এসব বৈঠকে বেশিরভাগ দলের আসন চূড়ান্ত করা হলেও ইসলামী আন্দোলনের বরাদ্দ নিয়ে এখনো অসন্তোষ রয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসের কিছু বিষয়ও এখনো নিষ্পত্তি হয়নি। এসব নিয়ে আজ বুধবার দুপুরের আগেই আরেক দফা বৈঠকে বসার কথা রয়েছে। এরপরই সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ সব দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সূত্র জানায়, আসন বণ্টন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ও দরকষাকষি হয়েছে ইসলামী আন্দোলনের সঙ্গে। দলটি শুরুতে ৭০টির বেশি আসনের দাবি করলেও শেষ পর্যন্ত তাদের জন্য ৪৫টি আসন বরাদ্দ করা হয়েছে। তবে এই বরাদ্দ নিয়ে দলটির মধ্যে অসন্তোষ থাকায় তারা শেষ পর্যন্ত সমঝোতায় থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। মঙ্গলবার রাত ১২টার দিকে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ জানান, তাদের অভ্যন্তরীণ আলোচনা চলছে। সন্ধ্যার পর থেকে দলটি ধারাবাহিক বৈঠকে বসে থাকলেও বুধবার সকাল পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

জামায়াত সূত্র আরও জানায়, ইসলামী আন্দোলনকে অন্তর্ভুক্ত করেই বুধবারের সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সংবাদ সম্মেলনে দলটি উপস্থিত থাকবে কি না, সে বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। কোনো কারণে ইসলামী আন্দোলন সমঝোতায় না থাকলে বাকি দলগুলো নিয়েই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জামায়াতের নেতারা জানিয়েছেন।

এর আগে গত রোববার জামায়াতের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ৩০টি আসনে সমঝোতা চূড়ান্ত হয়। পাশাপাশি সর্বশেষ আলোচনায় বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৫টির বেশি আসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে খেলাফত মজলিসের আসন সংখ্যা বাড়িয়ে ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) ৭টি, এবি পার্টিকে ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে ২টি আসন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি ও খেলাফত আন্দোলন আসন পেয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এসব দল একটি করে আসন পেলেও জামায়াতের জন্য ১৮০টির বেশি আসন সংরক্ষিত থাকবে।

সমঝোতার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, মঙ্গলবারের বৈঠকে আসন সমঝোতার কাজ প্রায় শেষ হয়েছে। অল্প কিছু বিষয় বুধবার দুপুরের আগেই বৈঠকে বসে চূড়ান্ত করা হবে। এরপর সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে দীর্ঘ আলোচনার ধারাবাহিকতায় গত বছরের ২৮ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ১০ দলীয় নির্বাচনি সমঝোতার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরবর্তীতে আরও একটি দল যুক্ত হয়ে এটি ১১ দলীয় জোটে রূপ নেয়। তবে আসন বণ্টন চূড়ান্ত না হওয়ায় দীর্ঘদিন ধরে জোটের ভেতরে অস্থিরতা তৈরি হয়। সব দলই বাড়তি আসনে নিজেদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়। এরপর দফায় দফায় আলোচনা, সমঝোতা ও দরকষাকষির মধ্য দিয়ে গত সোমবার রাত ও মঙ্গলবার দুপুরের পর একাধিক বৈঠকে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে।

সূত্র: আমার দেশ

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..