1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের নজরে ভারত এখন ‘অসহযোগী’ দেশ! - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের নজরে ভারত এখন ‘অসহযোগী’ দেশ!

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পঠিত
ভারত এখন ‘অসহযোগী’ দেশ
this is a collected or created picture for Janatar Jagoron news.

যুক্তরাষ্ট্র ভারতকে এবার সেই ‘অসহযোগী’ দেশগুলোর তালিকায় যোগ করেছে, যেখানে ইতোমধ্যেই ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলার মতো দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) ভারতের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, যা মূলত অভিবাসন সংক্রান্ত বিষয়ে অপর্যাপ্ত সহযোগিতার কারণে করা হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের আইসিই বলছে, এই তালিকাভুক্ত দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় প্রত্যাশিত সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের মতে, এই দেশগুলোর নাগরিকদের প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সাক্ষাৎকার নেওয়া, ভ্রমণ নথি সরবরাহ করা এবং নির্ধারিত ফ্লাইটে তাদের ফেরত পাঠানোর বিষয়ে সহযোগিতা করার ক্ষেত্রে ঘাটতি রয়েছে।

আইসিই আরও জানিয়েছে, গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের জন্য প্রায় ৯০ হাজার ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে, যাদের একটি বড় অংশ পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশ থেকে এসেছে।

এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসন নীতিকে আরও কঠোর করার অঙ্গীকার করেছেন এবং প্রায় ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা প্রকাশ করেছেন। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ১৮ হাজার ভারতীয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

এরই মধ্যে, সুইজারল্যান্ড ভারতকে ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ (এমএফএন) মর্যাদা বাতিল করার ফলে দুই দেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্কেও নতুন সংকটের সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..