1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জমজমের পানি পানে সৌদি সরকারের নতুন নির্দেশনা - Janatar Jagoron
শিরোনাম
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা

জমজমের পানি পানে সৌদি সরকারের নতুন নির্দেশনা: জানুন কী আছে বিশেষ!

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পঠিত
জমজমের পানি
this is a collected or created picture for Janatar Jagoron news.

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র জমজমের পানি পান করার সময় ব্যক্তিগতভাবে শান্তি অনুভব করা উচিত এবং এই মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে।

রোববার (১৭ নভেম্বর) মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যখন পবিত্র কাবা ও মসজিদে নববীতে কেউ জমজমের পানি পান করবেন, তখন তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন, ডান হাতে পানি পান করেন এবং পরিচ্ছন্নতা বজায় রাখেন।

এই পানি পানের সময় খেয়াল রাখতে হবে যেন এটি কোথাও ছড়িয়ে না পড়ে। তাছাড়া জমজমের পানির ট্যাপ ছেড়ে অযু না করারও অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, পানি পান শেষে কাপ নির্দিষ্ট স্থানে রাখার, ঠেলাঠেলি এড়িয়ে চলার, ভিড় থেকে সতর্ক থাকার এবং ভদ্রতা বজায় রাখার জন্য মুসল্লিদের অনুরোধ করেছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এদিকে, মদিনার রওজা মোবারক জিয়ারতের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গত শুক্রবারের ঘোষণায় বলা হয়, রওজা শরিফে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমানোর উদ্দেশ্যে এই নিয়ম বাস্তবায়ন করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমতি ছাড়া রওজা শরিফে প্রবেশ করা যাবে না। আগের মতো অনুমতি ছাড়া প্রবেশের বিষয়টি আর বৈধ থাকবে না।

এছাড়া, জিয়ারতের সময় এক ঘণ্টায় সীমাবদ্ধ রাখা হবে। এই উদ্যোগের লক্ষ্য হলো অপেক্ষার সময় কমানো এবং ভিড় এড়িয়ে জিয়ারতকারীদের জন্য সহজ ও সুশৃঙ্খল অভিজ্ঞতা নিশ্চিত করা।

নতুন নিয়মের আওতায়, রওজা শরিফ জিয়ারতের জন্য বছরে একবারের বেশি সুযোগ পাবেন না মুসল্লিরা। এই নিয়মটির মাধ্যমে আরও বেশি মুসলিমকে রওজা শরিফ জিয়ারতের সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..