1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিমানে কোটি কোটি ডলার রাশিয়ায় পাচার করেছেন বাশার! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

বিমানে কোটি কোটি ডলার রাশিয়ায় পাচার করেছেন বাশার!

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ বার পঠিত
রাশিয়ায় পাচার
this is a collected or created picture for Janatar Jagoron news.

সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে বিদ্রোহীদের টানা অভিযানের মুখে। মাত্র ১২ দিনের মধ্যেই এই পতন ঘটে, এরপর বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তবে এবার তাকে ঘিরে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গেছে, বিপুল পরিমাণ অর্থ তিনি বিমানে করে রাশিয়ায় পাচার করেছেন।

ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০১৮ সালের মার্চ থেকে ২০১৯ সালের সেপ্টেম্বরের মধ্যে বাশার আল আসাদ প্রশাসন রাশিয়ায় ২৫০ মিলিয়ন ডলারের নগদ অর্থ পাচার করেছে। এই অর্থ পাচার করা হয়েছে মূলত ১০০ ডলারের বিল এবং ৫০০ ইউরোর নোটের মাধ্যমে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সংকটে থাকা সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই অর্থ মস্কোর নুকোভো বিমানবন্দরের মাধ্যমে পাঠানো হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং নিষেধাজ্ঞার জেরে দেশটির অর্থনীতি প্রায় সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। এই অর্থ রাশিয়া থেকে গম, সামরিক খরচ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে ব্যবহার করা হয় বলে দাবি করা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স ব্যুরোর সাবেক প্রধান ডেভিড শেঙ্কার জানিয়েছেন, বাশার আল আসাদের সরকার বহুদিন ধরে বিদেশে সম্পদ পাচারের কৌশল নিয়েছে। তার মতে, এই সম্পদ পাচারের উদ্দেশ্য ছিল ভবিষ্যতে আসাদ এবং তার ঘনিষ্ঠদের আরামদায়ক জীবন নিশ্চিত করা।

সিরিয়ার লিগ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের জ্যেষ্ঠ গবেষক ইয়াদ হামিদ মন্তব্য করেছেন যে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সিরিয়া বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে রাশিয়াকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে অর্থ পাচারের এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছিল।

সূত্র অনুযায়ী, সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে বিমানের মাধ্যমে এই বিপুল অর্থ পাঠানো হয়। নোটগুলোর মোট ওজন ছিল প্রায় দুই টন। প্রধানত ১০০ ডলারের বিল এবং ৫০০ ইউরোর নোটে এই অর্থ পরিবহন করা হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..