1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রোজার চোখে তাহসান: নতুন জীবনের নতুন বার্তা - Janatar Jagoron

রোজার চোখে তাহসান: নতুন জীবনের নতুন বার্তা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৭২ বার পঠিত
রোজার চোখে তাহসান
this is a collected or created picture for Janatar Jagoron news.

শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচিত বিষয় ছিল তাহসানের বিয়ের গুঞ্জন। বিয়ের খবর নিয়ে নানান গুঞ্জন ছড়ালেও তাহসান স্পষ্টভাবে জানান, বিষয়টি সত্য নয়।

তাহসান বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিলেও তার স্ত্রী, মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ, ছিলেন পুরোপুরি নিরব। তবে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ কয়েকটি বিয়ের ছবি পোস্ট করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন রোজা।

ছবিগুলোতে দুজনকে দেখা গেছে বিয়ের ঐতিহ্যবাহী সাজে। তাহসানের পরনে ছিল হালকা গোলাপি রঙের শেরওয়ানি, অন্যদিকে একই রঙের শাড়িতে চমৎকারভাবে সেজেছিলেন রোজা।

ছবিগুলো শেয়ার করে রোজা ক্যাপশনে লিখেছেন, “আমি এমন একজন মানুষকে খুঁজে পেয়েছি, যে আমার কাছে বিশ্বাস, সম্মান এবং বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে সেই প্রতিশ্রুতি দিয়েছি এবং একটি ঘরও উপহার দিয়েছি। এই জীবনের জন্য আলহামদুলিল্লাহ।”

জানা গেছে, শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান ও রোজার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

উল্লেখ্য, রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজি বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজির লাইসেন্স অর্জন করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্স এলাকায় ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামে একটি প্রতিষ্ঠানের সূচনা করেন। পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবেও পরিচিত।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..