1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
‘তারে জমিন’ রিমেক নিয়ে ঝুঁকির মুখে আমির - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম
দেশজুড়ে হামের প্রকোপ বৃদ্ধি, একদিনে আক্রান্ত ৯৪৭ মৃত্যু তিন পাকিস্তানে গণপরিবহন ভাড়া সম্পূর্ণ ফ্রি আওয়ামী লীগ নেতাকে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব, ইউএনও কে আদালতের শোকজ সম্মিলিত উদ্যোগে অর্থনীতি রক্ষার আহ্বান জানালেন মন্ত্রী টিস্যু ব্যবহারে পবিত্রতা অর্জন, পানি ছাড়াই নামাজ শুদ্ধ? নয় জেলায় ঝড়ের আশঙ্কা, ৬০ কিলোমিটার বেগে বইবে হাওয়া কুয়াকাটার সাগরে বিরল ব্রাউন সার্জনফিশ, দর্শনার্থীর ভিড় হবিগঞ্জের মনতলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ শাহবাগ থানায় পুলিশ ব্যারাক সংকট, অস্থায়ী সমাধানে উদ্যোগ জোরদার রামগঞ্জ পৌরসভা নিয়ে ক্ষুদ্র বিশ্লেষণ

‘তারে জমিন’ রিমেক নিয়ে ঝুঁকির মুখে আমির

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৬৪ বার পঠিত
তারে জমিন

ট্রেলার জমেনি, গানও তেমন না—তবু বাজি আমির খানের ‘সিতারে জমিন পার’!
অনলাইন ডেস্ক

‘লাল সিং চাড্ডা’ দিয়ে কিছুটা হতাশ করেছিলেন, তবে এবার ফের আলোচনায় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। নতুন ছবি ‘সিতারে জমিন পার’ নিয়ে ২০ জুন প্রেক্ষাগৃহে ফিরছেন আমির খান। যদিও মুক্তির মাত্র দুই দিন বাকি, কিন্তু অগ্রিম টিকিট বিক্রির চিত্র একেবারেই আশাব্যঞ্জক নয়।

ভারতের কিছু এলাকায় ধীরে ধীরে আগ্রহ বাড়লেও আন্তর্জাতিক বাজারে ছবিটি যেন ঠান্ডা চুলায়। পিঙ্কভিলা জানাচ্ছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো বলিউডের শক্তিশালী বাজারে এখনো এক হাজার টিকিটও বিক্রি হয়নি! এমনকি ছবিটির প্রথম সপ্তাহান্তে আয় হতে পারে মাত্র ২০ লাখ ডলার—যেখানে ‘ধুম ৩’ একই সময় ৮০ লাখ ডলার তুলে নিয়েছিল!

বিশ্লেষকদের মতে, সিনেমার ট্রেলার ও গান দর্শকের মনে কোনো রোমাঞ্চের জন্ম দিতে পারেনি। ফলেই টিকিট কাটতে কেউ আগ্রহ দেখাচ্ছে না। তবে সব আশা ফুরিয়ে যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, প্রথম দিন যারা সিনেমা দেখে বের হবেন, তাদের মুখে মুখে যদি ইতিবাচক প্রতিক্রিয়া ছড়ায়, তাহলে পরিস্থিতি একদমই পাল্টে যেতে পারে।

আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, ‘সিতারে জমিন পার’ শুধু ভারতেই তিন থেকে সাড়ে তিন হাজার হলে মুক্তি পেতে যাচ্ছে—যা থেকে বোঝা যাচ্ছে নির্মাতাদের আত্মবিশ্বাস এখনো টিকে আছে।

ছবিটি মূলত আমির খানেরই আগের সুপারহিট ছবি ‘তারে জমিন পার’-এর রিমেক। তবে এবারে আমিরের বিপরীতে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে। পরিচালক আর এস প্রসন্নের কাঁধে রয়েছে বিশাল চাপ—একটি কাল্ট ক্লাসিক ছবির পুনর্নির্মাণ, আবার সেটা আমির খানকে নিয়ে!

সিনেমার গল্পে ভিন্নমাত্রা আনার চেষ্টা হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। তবে এসব গুঞ্জন কতটা সত্যি, তা জানা যাবে ২০ জুনের পরই।

তবে এটুকু স্পষ্ট—এই মুহূর্তে আমির খানের কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে যাচ্ছে ‘সিতারে জমিন পার’। এখন দর্শকই ঠিক করবে, এই পরীক্ষা তিনি পাশ করবেন, নাকি আবারও ব্যর্থতার গ্লানি বয়ে বেড়াতে হবে!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..