1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দীপিকার ঝলমলে উপস্থিতি: সবার নজর কাড়লেন! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

দীপিকার ঝলমলে উপস্থিতি: সবার নজর কাড়লেন!

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ বার পঠিত
দীপিকার ঝলমলে উপস্থিতি

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের ইতিহাসের অন্যতম বৃহৎ সিনেমা হতে চলা ‘সিংহাম অ্যাগেইন’-এর ট্রেলার। এর আগেই সিনেমাটি একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। সিংহাম অ্যাগেইনের ৪ মিনিট ৪৫ সেকেন্ডের এই ট্রেলারের পরিচালক রোহিত শেঠি। এর আগে কোনো হিন্দি সিনেমার এত দীর্ঘ ট্রেলার কখনো দেখা যায়নি। ফলে এটি বলিউডের ইতিহাসে দীর্ঘতম ট্রেলার হিসেবে বিবেচিত হতে যাচ্ছে। সিনেমাটি আগামী ১ নভেম্বর মুক্তি পাবে। এই দীর্ঘ ট্রেলারে দীপিকা পাড়ুকোন তার উপস্থিতি দিয়ে সকলের নজর কাড়ছেন।

‘সিংহাম’ হলো বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’ তথা পুলিশ ব্রহ্মাণ্ডের সূচনা অজয় দেবগনের হাত ধরে হয়েছে। ২০১১ সালে মুক্তি পায় প্রথম সিনেমা, ‘সিংহাম’। এরপর ২০১৪ সালে আসে ‘সিংহাম রিটার্নস’। দুই সিনেমার সফলতার পর ‘সিম্বা’ ও ‘সূর্যবংশী’ দিয়ে পুলিশ ব্রহ্মাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যান রোহিত। এবার আসছে ‘সিংহাম অ্যাগেইন’। এই সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে। প্রথমবারের মতো এ ফ্র্যাঞ্চাইজিতে অংশ নিয়ে ট্রেলারেই দীপিকা সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

৪ মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলারে তাকে অর্ধেক সময় উপস্থিত থাকতে দেখা যায়। এই সময়ের মধ্যে বেশ কিছু অপারেশন এবং সংলাপের মাধ্যমে তিনি জানান দেন যে ১ নভেম্বর বড় পর্দায় এক দুর্দান্ত অভিষেক অপেক্ষা করছে। সম্প্রতি মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ৮ সেপ্টেম্বর তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। রণবীর সিং ও দীপিকার জীবনে এই নতুন সদস্যের আগমনে ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

এই সিনেমায় অজয় দেবগন ও কারিনা কাপুর খান ছাড়াও রণবীর সিং, অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও অর্জুন কাপুরকে দেখা যাবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..