1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আ.লীগের নিবন্ধন থাকবে নাকি ‘সময়ই বলবে’: সিইসি - Janatar Jagoron
শিরোনাম

আ.লীগের নিবন্ধন থাকবে নাকি ‘সময়ই বলবে’: সিইসি

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার পঠিত
আ.লীগের নিবন্ধন থাকবে নাকি
this is a collected or created picture for Janatar Jagoron news.

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না এবং দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা সময়ের ওপর নির্ভর করছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে সিলেটে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সিইসি নাসির উদ্দীন বলেন, সময়মতো দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, সেটাও সময়ই বলে দেবে। এ বিষয় নিয়ে নির্বাচন কমিশন (ইসি) কাজ করছে বলে তিনি জানান।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে।

তিনি উল্লেখ করেন, সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করবে নির্বাচন কমিশন।

এ এম এম নাসির উদ্দীন বলেন, স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে মন্তব্য করা তিনি এ মুহূর্তে ঠিক মনে করছেন না। তবে অনেকেই এক দিনে সব নির্বাচনের পরামর্শ দিয়েছেন। যদিও বাস্তবতায় এক দিনে সব নির্বাচন করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

সিইসি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে না। প্রধান উপদেষ্টার নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন সম্পূর্ণ নির্ধারিত নীতিমালার আওতায় অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। এ ছাড়া, এবারের নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..