1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পরিবহন খাতে বিশৃঙ্খলা, এপ্রিলেই প্রাণ গেছে পাঁচ শতাধিক - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

পরিবহন খাতে বিশৃঙ্খলা, এপ্রিলেই প্রাণ গেছে পাঁচ শতাধিক

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১১ বার পঠিত
পরিবহন খাত

দেশজুড়ে ২০২৬ সালের এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫১০ জন এবং আহত হয়েছেন আরও ১,২৬৮ জন। একই সময়ে সড়ক, রেল ও নৌ-পথ মিলিয়ে মোট ৫৮৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৬৩ জন, আহত হয়েছেন ১,২৭৯ জন।

বুধবার (১৩ মে) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিল মাসে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ৫২৭টি সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫১০ জন এবং আহত হয়েছেন ১,২৬৮ জন। একই সময়ে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জনের মৃত্যু ও ১১ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া নৌপথে ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

সংগঠনটি জানায়, সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১,২৭৯ জন আহত হয়েছেন।

এপ্রিল মাসে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। ১৩৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪২ জন নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন। মোট দুর্ঘটনার মধ্যে এর হার ২৬ দশমিক ৩৭ শতাংশ। নিহতের হিসাবে এ হার ২৭ দশমিক ৮৪ শতাংশ এবং আহতের ক্ষেত্রে ৯ দশমিক ৭৭ শতাংশ।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১৩৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৭ জন এবং আহত হয়েছেন ২৬৩ জন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে। এ বিভাগে ১৭টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে। সংগঠনটির মতে, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “পরিবহন খাত পরিচালনায় মৌলিক সংস্কার প্রয়োজন। আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে দেশি-বিদেশি পরিবহন বিশেষজ্ঞদের মাধ্যমে এই খাত পরিচালিত হলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মানুষের দুর্ভোগ কমানো সম্ভব হতো। পাশাপাশি প্রতিবছর সড়কে প্রাণহানির সংখ্যাও কমে আসত। নতুন সরকারের প্রতি পুরোনো ব্যবস্থার বাইরে এসে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..