1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য ৭ অক্টোবর পর্যন্ত সময় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য ৭ অক্টোবর পর্যন্ত সময়

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
এনসিপির শাপলা প্রতীকের পথে ইসির বাধা

অনলাইন ডেস্ক,

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংরক্ষিত ৫০ প্রতীকের নমুনা থেকে একটি প্রতীক বেছে নেওয়ার জন্য গত মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) তাদের চিঠি পাঠিয়েছে। দলকে আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতীক নির্বাচন করে ইসিকে লিখিতভাবে জানাতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করেছিল যা প্রাথমিকভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে। আবেদনপত্রে শাপলা, কলম ও মোবাইল প্রতীকের ক্রমানুসারে পছন্দ উল্লেখ করা ছিল। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯ (১) অনুযায়ী ‘শাপলা’ ইসির নির্ধারিত তালিকায় নেই। তাই কমিশনের তালিকা থেকে এখনও কোনো প্রতীক বরাদ্দ হয়নি।

ইসির চিঠি পাওয়ার পর এনসিপির মুখ্য-সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বুধবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এটা হাস্যকর। ইসি আমাদের সঙ্গে সেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে। শাপলা পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই, ইসিরও অন্য কোনো চাপ থাকা উচিত নয়।”

তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো যেসব প্রতীক ব্যবহার করছে, সেগুলো জাতীয় মার্কার বিভিন্ন উপাদান থেকে নেওয়া হলেও, কমিশন শুধুমাত্র এনসিপির দাবিতে আপত্তি তুলেছে। নাসীরুদ্দীন বলেন, “এখন প্রশ্ন হতে পারে, প্রতীক না দিলে আমরা কী করব? জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের সংগ্রাম চালিয়ে যাব।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..