1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহীতে হাতবোমা ফাটিয়ে টেন্ডার বক্স ছিনতাই - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

রাজশাহীতে হাতবোমা ফাটিয়ে টেন্ডার বক্স ছিনতাই

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৮ বার পঠিত
টেন্ডার বক্স ছিনতাই
this is a collected or created picture for Janatar Jagoron news.

রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন হাট-বাজারের টেন্ডার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং টেন্ডার বক্স লুট করে নিয়ে যায় এক পক্ষ।

ঘটনাটি ঘটে সোমবার দুপুরে নওদাপাড়া এলাকায় অবস্থিত পবা উপজেলা পরিষদ চত্বরে। সংঘর্ষের সময় ছুরিকাঘাতে একজন আহত হন, যিনি পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আহত ব্যক্তি শাকিলুর রহমান রন (৪২), যিনি চন্দ্রিমা থানার।

এদিকে, পবা উপজেলার ১২টি হাটের টেন্ডার জমা দেয়ার সময় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষের পর টেন্ডার বাক্সটি লুট করা হয় এবং ভেতরের দরপত্র নিয়ে যায় হামলাকারীরা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে টেন্ডার বাক্সটির এক পাশ খোলা ছিল এবং ভেতরে কোনও দরপত্র ছিল না। সেখানে একাধিক হাতবোমার বিস্ফোরণের চিহ্নও পাওয়া গেছে।

শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে।

এই ঘটনায় এলাকার মানুষে মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং প্রশাসন বিষয়টির তদন্তে তৎপর রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..