1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর: চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার ‘মূল হোতা’ সুমন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ, বাড়ল ভ্রমণ জটিলতা সুনির্দিষ্ট অভিযোগ পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক রাজনৈতিক প্রতিহিংসায় শরিফ হাদি হত্যা, চার্জশিট দিল ডিবি

রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর: চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার ‘মূল হোতা’ সুমন

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১২২ বার পঠিত
রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর: চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার ‘মূল হোতা’ সুমন!
this is a collected or created picture for Janatar Jagoron news.

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী রেলস্টেশনে ভাংচুরের ঘটনায় একযুবকে আটক করা হয়েছে। রানিং স্টাফদের কর্মবিরতির ফলে ট্রেন চলাচল বন্ধ থাকায় গত মঙ্গলবার রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছিলেন ক্ষুব্ধ যাত্রীরা। এ ঘটনায় রেল কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। সেই মামলায় চুয়াডাঙ্গা থেকে সুমন আহমেদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত স্টেশনে কয়েক শ যাত্রী বিক্ষোভ করেন। এরপর তারা স্টেশনে ভাঙচুর চালান। সুমন স্টেশনে এই ভাঙচুরের ঘটনার ‘মূল হোতা’ বলে দাবি করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আবু সুফিয়ান বলেন, মঙ্গলবার রাতে আরএমপির সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় মামলা হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তার সুমন আহমেদ চুয়াডাঙ্গার আলাইপুর এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। তাঁকে রাজশাহীতে আনা হয়েছে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, হামলা-ভাঙচুরের ঘটনায় স্টেশন মাস্টার শহিদুল আলম বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় সুমনকে আদালতে তোলা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..