1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পঠিত
উৎপাদন বন্ধে উত্তাল ভালুকার ওরিয়ন টেক্সটাইল

অনলাইন ডেস্ক ,

ময়মনসিংহের ভালুকায় ওরিয়ন নিট টেক্সটাইল লিমিটেডে উৎপাদন বন্ধ ও বেতন বকেয়া রাখার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছেন কয়েক শতাধিক শ্রমিক। রবিবার (৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভে অংশ নেন কারখানার শ্রমিকরা। এর আগে জামিরদিয়ার আইডিয়া মোড়ে জড়ো হয়ে তারা সমাবেশ করেন।

স্থানীয় সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর থেকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। অর্ডার না থাকা ও মালিকপক্ষের কোনো ঘোষণা না আসায় কর্মীরা পড়েছেন চরম অনিশ্চয়তায়। সেপ্টেম্বর মাসের বেতন না পাওয়া এবং চাকরি হারানোর আশঙ্কায় সকালে প্রায় এক হাজার শ্রমিক মহাসড়কের পাশে বিক্ষোভ ও স্লোগানে মুখরিত করেন এলাকা।

বিক্ষোভের নেতৃত্বে থাকা শ্রমিক তোতা মিয়া জানান, ফ্যাক্টরির ৪২ জন ম্যানেজমেন্ট কর্মকর্তার আগস্ট মাসের বেতন ১৮ সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও এখনো তা দেওয়া হয়নি। পাশাপাশি, চাকরি ছেড়ে যাওয়া ৫৩ জন শ্রমিকের বকেয়া বেনিফিটও পরিশোধ করা হয়নি।

শ্রমিকদের হুঁশিয়ারি—আগামী ৮ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।

এদিকে মালিকপক্ষের কোনো প্রতিনিধি বা মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পরপরই ভালুকা আর্মি ক্যাম্প, শিল্প পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান জানান, “এই উত্তেজনার মূল কারণ মালিকানা দ্বন্দ্ব। আমরা প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষকে বসিয়ে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বেতন পরিশোধের উদ্যোগ নিচ্ছি।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..