1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নর্থ মেসিডোনিয়ায় নিহত প্রবাসী রাজিবের জানাজায় মানুষের ঢল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম
দেশজুড়ে হামের প্রকোপ বৃদ্ধি, একদিনে আক্রান্ত ৯৪৭ মৃত্যু তিন পাকিস্তানে গণপরিবহন ভাড়া সম্পূর্ণ ফ্রি আওয়ামী লীগ নেতাকে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব, ইউএনও কে আদালতের শোকজ সম্মিলিত উদ্যোগে অর্থনীতি রক্ষার আহ্বান জানালেন মন্ত্রী টিস্যু ব্যবহারে পবিত্রতা অর্জন, পানি ছাড়াই নামাজ শুদ্ধ? নয় জেলায় ঝড়ের আশঙ্কা, ৬০ কিলোমিটার বেগে বইবে হাওয়া কুয়াকাটার সাগরে বিরল ব্রাউন সার্জনফিশ, দর্শনার্থীর ভিড় হবিগঞ্জের মনতলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ শাহবাগ থানায় পুলিশ ব্যারাক সংকট, অস্থায়ী সমাধানে উদ্যোগ জোরদার রামগঞ্জ পৌরসভা নিয়ে ক্ষুদ্র বিশ্লেষণ

নর্থ মেসিডোনিয়ায় নিহত প্রবাসী রাজিবের জানাজায় মানুষের ঢল

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২২৮ বার পঠিত
বোয়ালমারীতে প্রবাসী রাজিবের জানাজায় মানুষের ঢল

মোহাম্মাদ ইমরান, বোয়ালমারী উপজেলা প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুণবহা গ্রামের প্রবাসী রাজিব শিকদারের জানাজায় মানুষের ঢল নামে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বাদ আসর ছোলনা সালামিয়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পৌরকেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

দীর্ঘ ২০ দিন পর নানা জটিলতা পেরিয়ে রাজিবের মরদেহ দেশে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়ির আঙিনায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে মমতাজ বেগম কফিনের উপর আছড়ে পড়েন। রাজিবের অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের আবহ নেমে আসে।

গত ১২ সেপ্টেম্বর উত্তর মেসিডোনিয়ায় কাজে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির সঙ্গে নিহত হন রাজিব শিকদার। মাত্র চার মাস আগে তিনি কর্মসংস্থানের উদ্দেশ্যে ওয়ার্কার ভিসায় দেশটিতে যান। রাজিব ছিলেন ছোলনা গ্রামের আতিয়ার রহমান শিকদারের মেঝো ছেলে। পিতার দুই সংসারের কারণে মায়ের সঙ্গে গুণবহা এলাকায় বসবাস করতেন তিনি।
তার জানাজায় ইমামতি করেন ছোলনা সালামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবি বিভাগের প্রফেসর মাওলানা আব্দুল জব্বার। জানাজায় হাজারো মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, এনসিপির মনোনয়ন প্রত্যাশী হাসিবুর রহমান অপু, পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গুণবহা ইউপি চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম, পৌর জামায়াতে আমীর সৈয়দ নিয়ামুল হাসানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..