1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন মনপুরা উপজেলা যুবদল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম
দেশজুড়ে হামের প্রকোপ বৃদ্ধি, একদিনে আক্রান্ত ৯৪৭ মৃত্যু তিন পাকিস্তানে গণপরিবহন ভাড়া সম্পূর্ণ ফ্রি আওয়ামী লীগ নেতাকে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব, ইউএনও কে আদালতের শোকজ সম্মিলিত উদ্যোগে অর্থনীতি রক্ষার আহ্বান জানালেন মন্ত্রী টিস্যু ব্যবহারে পবিত্রতা অর্জন, পানি ছাড়াই নামাজ শুদ্ধ? নয় জেলায় ঝড়ের আশঙ্কা, ৬০ কিলোমিটার বেগে বইবে হাওয়া কুয়াকাটার সাগরে বিরল ব্রাউন সার্জনফিশ, দর্শনার্থীর ভিড় হবিগঞ্জের মনতলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ শাহবাগ থানায় পুলিশ ব্যারাক সংকট, অস্থায়ী সমাধানে উদ্যোগ জোরদার রামগঞ্জ পৌরসভা নিয়ে ক্ষুদ্র বিশ্লেষণ

শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন মনপুরা উপজেলা যুবদল

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২২৫ বার পঠিত
মনপুরা বিএনপি-যুবদল নেতাদের মন্ডপ পরিদর্শন

বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি

ভোলার মনপুরায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় মহা অষ্টমী দিনে দেবীদুর্গার আরাধনায় ভক্তবৃন্দ মন্ডপে মন্ডপে অঞ্জলী নিবেদন করেন। প্রতিটি মন্ডপে পূজারীদের মিলন মেলা বসেছিল। ঢাক ও ঢোলের ছন্দে, কাশীর বাধ্যযন্ত্র ও সংক-উলুর ধ্বনিতে মন্ডপগুলো মুখরিত ছিল। ভক্তরা মা দূর্গার পায়ের চরণে অঞ্জলী নিবেদন করে পার্থিব ও ইহজগতের সকলের মঙ্গল কামনা করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় মনপুরায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তারা হাজীর হাট এ.আর পল্লী পুজা মন্ডপ, সোনার চর বাউল বাড়ি পুজা মন্ডপ, সোনার চর পাল বাড়ি পুজা মন্ডপ, চৌধুরী বাজারের পশ্চিম পাশে অবস্থিত পুজা মন্ডপ, রামনেওয়াজ হরিবাড়ি পুজা মন্ডপ, রামনেওয়াজ দুলাল মেম্বার বাড়ি পুজা মন্ডপ এবং রামনেওয়াজ অনিল ডাক্তার বাড়ি পুজা মন্ডপসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন।

মন্ডপ পরিদর্শনকালে যুবদল নেতা শামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ একটি দেশ। দেশের উন্নয়নের জন্য তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল খালেক সেলিম মোল্লা (সহ-সভাপতি, মনপুরা উপজেলা বিএনপি), মোঃ জামাল উদ্দিন মেম্বার (সাবেক সাধারণ সম্পাদক, হাজিরহাট ইউনিয়ন বিএনপি), মোঃ শফিকুল ইসলাম ভূট্রু (বিএনপি নেতা), মোঃ শামসুদ্দিন আহম্মদ মোল্লা (আহবায়ক, মনপুরা উপজেলা যুবদল), মোঃ আব্দুর রহিম (সদস্য সচিব, মনপুরা উপজেলা যুবদল), মোঃ নুরুদ্দিন তুহিন (সিনিয়র যুগ্ম আহবায়ক, মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দল), মোঃ ইকরাম কবির (আহবায়ক, মনপুরা উপজেলা ছাত্রদল) সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..