1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন আগামীকাল চালু হচ্ছে! - Janatar Jagoron

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন আগামীকাল চালু হচ্ছে!

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১১৭ বার পঠিত
মিরপুর-১০

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঘটে যাওয়া ভাঙচুর ও হামলায় বন্ধ হয়ে যাওয়া মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন আবারও চালু হতে যাচ্ছে। মঙ্গলবার এই স্টেশনটি চালুর ঘোষণা দিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ। সোমবার উত্তরায় মেট্রোরেলের প্রশাসনিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এর আগে বিগত আওয়ামী সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিদর্শনের সময় জানিয়েছিলেন, এ স্টেশন চালু করতে এক বছরের বেশি সময় লাগবে। তবে ২ মাস ১৭ দিন পর মঙ্গলবার পুনরায় চালু হচ্ছে মেট্রোরেল মিরপুর-১০ স্টেশন।

কর্তৃপক্ষ জানায়, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের জন্য প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো প্রস্তুত করা হয়েছে। সবকিছুই সন্তোষজনক অবস্থায় রয়েছে।

এর আগে শনিবার ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে যেসব বিষয় প্রয়োজন, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। সচিব থেকে উপদেষ্টা পর্যন্ত বিষয়গুলো জানানো হয়েছে। আশা করছি খুব শিগগিরই এটি চালু করা সম্ভব হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..