1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জুলাই গণ–অভ্যুত্থান: মামলা, গ্রেপ্তার ও হয়রানি থেকে মুক্তির ঘোষণা - Janatar Jagoron

‘জুলাই গণ–অভ্যুত্থান: মামলা, গ্রেপ্তার ও হয়রানি থেকে মুক্তির ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের’

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পঠিত
জুলাই গণ–অভ্যুত্থান

গত ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ‘জুলাই গণ–অভ্যুত্থান’ সংশ্লিষ্ট কোনো ঘটনার জন্য মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবী অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে, যার ফলে বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশের পথে অগ্রযাত্রা শুরু হয়েছে।

এই গণ–অভ্যুত্থানের সফল বাস্তবায়নে ছাত্র-জনতা আন্দোলনের ময়দানে সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন। তাঁদের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংঘটিত জুলাই গণ–অভ্যুত্থান সম্পর্কিত কোনো ঘটনার জন্য মামলা, গ্রেপ্তার বা হয়রানির শিকার হতে হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে, মন্ত্রণালয় অসত্য তথ্য দিয়ে কোনো সুবিধা নেওয়ার চেষ্টার বিরুদ্ধেও সংশ্লিষ্টদের সতর্ক করেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..