1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চোখ ধাঁধানো বেসিন নয়, চাই টিকসই সমাধান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

চোখ ধাঁধানো বেসিন নয়, চাই টিকসই সমাধান

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৫৯ বার পঠিত
বেসিন নয়

সাজগোজে ঝলমলে, কিন্তু ব্যবহারেই মাটি! বেসিন-কলের ভুলে বিপাকে বাড়ির শান্তি।
অনলাইন ডেস্ক

বাড়ির ইন্টেরিয়র যদি হয় স্টাইলিশ, তবু যদি ব্যবহারেই ঝামেলা—তাহলে সাজসজ্জার সে সৌন্দর্য যেন মাটি হয়ে যায়। অনেকেই চোখ ধাঁধানো বেসিন বা ঝকঝকে কল কিনে বসান, কিন্তু ব্যবহার করতে গিয়ে টের পান আসল সমস্যার শুরু।

আধুনিক বাড়ির সবচেয়ে ব্যবহারযোগ্য জায়গাগুলোর মধ্যে অন্যতম হলো ওয়াশরুম আর ডাইনিং স্পেস। আর সেখানেই প্রতিদিন ব্যবহার হয় বেসিন ও কল। এগুলোর নকশা যেমন গুরুত্ব পায়, তেমনি দরকার কার্যকারিতা। আপনার ঘরের থিম যেমনই হোক না কেন, বেসিন-কল নির্বাচনে স্টাইল আর স্মার্ট ইউজ, দুটোই মাথায় রাখতে হবে।

বেসিনের ধরন নিয়ে ভাবনা
চিরাচরিত পেডেস্টাল বেসিনে পাইপ লুকানো থাকে বেসে থাকা স্তম্ভের ভেতরে। এটি দেখতে নান্দনিক হলেও জায়গা নেয় বেশি। ছোট বাথরুমে তাই ওয়াল হ্যাং বেসিন হয় উপযুক্ত—স্টাইলিশ ও জায়গা সাশ্রয়ী।

আর যদি আপনি চান নান্দনিকতায় প্রিমিয়াম লুক, তাহলে কাউন্টারটপ বেসিন হবে আপনার জন্য আদর্শ। নিচে স্টোরেজ সুবিধাও পাবেন। অ্যাপার্টমেন্টে সীমিত জায়গা হলে ওয়াল মাউন্টেড বেসিন বেছে নিতে পারেন। ছোট-বড় সবার জন্য এটি বেশ ব্যবহারযোগ্য।

বেসিনের উপকরণে বৈচিত্র্য
কাচের বেসিন দেয় আধুনিক লুক, তবে যত্নে রাখতে হয়। পোরসেলিন বেসিন টেকসই হলেও দাগ ও স্ক্র্যাচ পড়তে পারে। সিরামিক বেসিন দীর্ঘস্থায়ী ও পরিবেশবান্ধব, তবে ভেঙে যাওয়ার ভয় থাকে। এক্সক্লুসিভ লুক চাইলে স্টোন বা কপার বেসিন—যেমন মার্বেল বা স্লেট—দেওয়া যায়।

কল ফিটিংসে স্মার্টনেস চাই
ধাতব কল এখন ট্রেন্ডে—পিভিডি কোটিংয়ের কল টেকসই ও স্বাস্থ্যবান্ধব। অনেক কলে থাকে ফিল্টার ও তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা। পানি সাশ্রয়ী এমন কল বিদ্যুৎ বিলও কমায়।

কলের হ্যান্ডেল ডিজাইনও এখন ব্যবহার উপযোগী—নোবের বদলে লেভার স্টাইল, যা শিশু ও বয়স্কদের জন্য সহজ। শাওয়ার মিক্সার, কাউন্টারটপ, পিলার কিংবা ওয়াল মাউন্টেড ট্যাপ—সবারই আলাদা আবেদন আছে।

বাড়ির সাজের সাথে মিলিয়ে বেসিন-কল বেছে নিন, শুধু সৌন্দর্য নয়, যেন ব্যবহারেও হয় নিখুঁত!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..