1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইন্ডাকশন না ইনফ্রারেড—রান্নাঘরের জন্য কোনটি উপযোগী - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম
ভোটের দিনে খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান নির্বাচনের দিনে বাস চলবে, তবে সার্ভিস সীমিত থাকতে পারে নির্বাচন ঘিরে আজ থেকে সাতদিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত ভাষা ও আত্মত্যাগের স্মৃতি বয়ে নিয়ে শুরু বাঙালির ফেব্রুয়ারি মাস সারা দেশে যৌথবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক ব্যক্তি আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল

ইন্ডাকশন না ইনফ্রারেড—রান্নাঘরের জন্য কোনটি উপযোগী

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার পঠিত
ইন্ডাকশন না ইনফ্রারেড

গ্যাসের দাম বৃদ্ধি, রান্নাঘরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং পরিবেশবান্ধব সমাধানের প্রয়োজনীয়তা বাড়ায় এখন অনেক পরিবারই বৈদ্যুতিক চুলার দিকে ঝুঁকছে। এই বাজারে সবচেয়ে আলোচিত দুটি বিকল্প হচ্ছে ইন্ডাকশন ও ইনফ্রারেড কুকটপ। দেখতে কাছাকাছি হলেও প্রযুক্তি, রান্নার কৌশল, বিদ্যুৎ সাশ্রয় এবং ব্যবহারিক সুবিধার ক্ষেত্রে রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। তাই নতুন কুকটপ কেনার আগে নিজের প্রয়োজন ও অভ্যাস অনুযায়ী কোনটি উপযোগী—তা জানা জরুরি।

চলুন জেনে নেওয়া যাক, কোন বৈদ্যুতিক চুলা আপনার জন্য সবচেয়ে মানানসই।

ইন্ডাকশন চুলা কীভাবে কাজ করে

ইন্ডাকশন কুকটপে ব্যবহৃত হয় চুম্বকনির্ভর আধুনিক প্রযুক্তি। এতে কুকটপের ওপর রাখা নির্দিষ্ট ধরনের পাত্রের তলদেশে সরাসরি তাপ তৈরি হয়, কারণ বিদ্যুৎপ্রবাহ সেখানেই সক্রিয় থাকে। ফলে চুলার কাচের পৃষ্ঠ সাধারণত ঠান্ডা থাকে, শুধু হাঁড়ি বা কড়াই দ্রুত গরম হয়ে ওঠে। এই পদ্ধতিতে রান্না দ্রুত হয় এবং শক্তির অপচয় কম হয়, যা বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে বাড়তি সুবিধা দেয়।

ইন্ডাকশন চুলার সুবিধা ও সীমাবদ্ধতা

ইন্ডাকশন চুলায় রান্নার গতি খুবই দ্রুত। অল্প সময়েই পানি ফুটে যায়, ভাজি বা তরকারি সহজে প্রস্তুত করা সম্ভব হয়। তাপ সরাসরি পাত্রের তলদেশে তৈরি হওয়ায় বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা বেশি। কুকটপ খুব বেশি গরম না হওয়ায় দুর্ঘটনাজনিত পোড়া লাগার ঝুঁকিও কম।

তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সব ধরনের হাঁড়ি-পাতিল এতে ব্যবহার করা যায় না; লোহা বা চুম্বকযুক্ত পাত্র প্রয়োজন হয়। সাধারণ অ্যালুমিনিয়াম বা কাচের বাসন কেবল বিশেষ ম্যাগনেটিক তলা থাকলেই ব্যবহারযোগ্য। এছাড়া বিদ্যুৎ চলে গেলে রান্না সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, যা অনেকের জন্য অসুবিধাজনক।

ইনফ্রারেড চুলা কীভাবে কাজ করে

ইনফ্রারেড কুকটপ তাপ রশ্মিনির্ভর প্রযুক্তিতে চলে। ভেতরের হিটিং এলিমেন্ট চালু হলে তা লালচে হয়ে উত্তপ্ত হয় এবং সেই তাপ সরাসরি পাত্রে পৌঁছে দেয়। আগুন না থাকলেও রান্নার অভিজ্ঞতা অনেকটাই গ্যাসের চুলার মতো। তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, ফলে যারা গ্যাসচুলার অভ্যস্ত তাদের কাছে এটি তুলনামূলক পরিচিত মনে হয়।

ইনফ্রারেড চুলার সুবিধা ও অসুবিধা

এই চুলার বড় সুবিধা হলো—প্রায় সব ধরনের হাঁড়ি-পাতিল ব্যবহার করা যায়। অ্যালুমিনিয়াম, স্টিল, কাচ কিংবা মাটির পাত্র—সবই উপযোগী। আলাদা করে বিশেষ বাসন কেনার দরকার পড়ে না। ভোল্টেজ কিছুটা ওঠানামা করলেও সাধারণত এটি স্থিতিশীলভাবে কাজ করে।

তবে বিদ্যুৎ খরচ ইন্ডাকশনের তুলনায় বেশি। রান্নার সময় তাপ চারদিকে ছড়িয়ে পড়ায় রান্নাঘর দ্রুত গরম হয়। কাচের পৃষ্ঠ অত্যন্ত গরম হয়ে যাওয়ায় অসাবধান হলে হাত পুড়ে যাওয়ার ঝুঁকিও থাকে।

বিদ্যুৎ দক্ষতা ও রান্নার নিয়ন্ত্রণ

ইন্ডাকশন কুকটপে ব্যবহৃত বিদ্যুতের প্রায় ৮৫–৯০ শতাংশ সরাসরি রান্নায় কাজে লাগে। বিপরীতে ইনফ্রারেড চুলার দক্ষতা গড়ে ৬৫–৭০ শতাংশ। তাই দীর্ঘমেয়াদে ইন্ডাকশন ব্যবহার করলে বিদ্যুৎ বিল তুলনামূলক কম আসে।

তাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ইন্ডাকশন এগিয়ে। মুহূর্তে তাপ বাড়ানো বা কমানো যায় এবং বন্ধ করলেই তাপ উৎপাদন থেমে যায়। ইনফ্রারেডে তাপ বাড়া–কমা ধীরগতির হওয়ায় ধীর রান্নায় সময় বেশি লাগে।

নিরাপত্তা ও চূড়ান্ত সিদ্ধান্ত

নিরাপত্তার দিক থেকে ইন্ডাকশন বেশি নির্ভরযোগ্য। পাত্র ছাড়া এটি চালু হয় না এবং পৃষ্ঠ খুব গরম হয় না। ইনফ্রারেডে কাচ প্রচণ্ড গরম হয়, তাই সতর্কতা জরুরি।

সবশেষে বলা যায়, দ্রুত রান্না, কম বিদ্যুৎ খরচ ও বাড়তি নিরাপত্তা চাইলে ইন্ডাকশন উত্তম। আর পুরোনো সব বাসন ব্যবহার ও গ্যাসের কাছাকাছি অভিজ্ঞতা চাইলে ইনফ্রারেড হতে পারে সহজ সমাধান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..