1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মোস্তাফিজ ইস্যুতে আইপিএলের সব ম্যাচ সম্প্রচার বন্ধের নির্দেশ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম
ভোটের দিনে খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান নির্বাচনের দিনে বাস চলবে, তবে সার্ভিস সীমিত থাকতে পারে নির্বাচন ঘিরে আজ থেকে সাতদিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত ভাষা ও আত্মত্যাগের স্মৃতি বয়ে নিয়ে শুরু বাঙালির ফেব্রুয়ারি মাস সারা দেশে যৌথবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক ব্যক্তি আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল

মোস্তাফিজ ইস্যুতে আইপিএলের সব ম্যাচ সম্প্রচার বন্ধের নির্দেশ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পঠিত
ম্যাচ সম্প্রচার

বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ঘিরে দেশজুড়ে আলোচনা ও সমালোচনা চলছে। এই প্রেক্ষাপটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সোমবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষর করেন। একই সঙ্গে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নজরে এসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের পেছনে কোনো গ্রহণযোগ্য বা যৌক্তিক কারণ জানা যায়নি।

চিঠিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের মধ্যে ব্যথা, ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। দেশের ক্রীড়াপ্রেমী মানুষের অনুভূতিতে এটি নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও সেখানে উল্লেখ করা হয়।

এ অবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলগুলোর শীর্ষ নির্বাহীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়। বিষয়টি ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..