1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নাদালের চোখে সেরা প্রতিদ্বন্দ্বী: ফেদেরার না জোকোভিচ? - Janatar Jagoron

নাদালের চোখে সেরা প্রতিদ্বন্দ্বী: ফেদেরার না জোকোভিচ?

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত
নাদালের চোখে সেরা প্রতিদ্বন্দ্বী

যুগের শেষ প্রান্তে এসে টেনিসের দিকে তাকালে সবচেয়ে বেশি চোখে পড়ে তিন কিংবদন্তির রাজত্বের গল্প। দুই দশকেরও বেশি সময় ধরে কোর্টে নিজেদের ছাপ রেখেছেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। ফেদেরার শুরু করেছিলেন, নাদাল এবং জোকোভিচ এসে সেই অভিযানে যোগ দেন। তাদের দাপটে টেনিস ইতিহাসে লেখা হয়েছে নতুন অধ্যায়। এই তিন মহাতারকা মিলে জয় করেছেন ৬৬টি গ্র্যান্ড স্লাম, যা এক কথায় বিস্ময়কর!

তবে সবকিছুরই নাকি শেষ আছে। সেই নিয়মে একে একে বিদায় নিচ্ছেন টেনিসের এসব মহানায়ক। ২০২২ সালে প্রথম বিদায় নেন ফেদেরার। কিছুদিন আগে নাদালও জানিয়ে দিলেন তাঁর শেষ সময়ের কথা। ডেভিস কাপ দিয়েই পেশাদার টেনিস থেকে বিদায় নেবেন তিনি। ফেদেরার–নাদালের বিদায়ের পর টেনিস মঞ্চে থেকে যাবেন জোকোভিচ। তবে বয়সের কথা বললে, জোকোভিচের ক্যারিয়ারও এখন পড়ন্ত বিকেলে। ফেদেরার–নাদালের বিদায়ে জোকোভিচও হয়তো নতুন করে ভাববেন ক্যারিয়ার দীর্ঘায়িত করার ব্যাপারে। তবে নাদালের মতে, জোকোভিচ শারীরিক এবং মানসিকভাবে বাকিদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাদাল বলেছেন, তিনি ফেদেরারকেই তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করেন, যদিও জোকোভিচের মুখোমুখি হওয়াটাও ছিল চ্যালেঞ্জিং।

ফেদেরার–নাদাল ৪০ বার মুখোমুখি হয়েছেন, যেখানে নাদালের ২৪ জয়। অন্যদিকে, ফেদেরারের জয় ১৬টি। আর জোকোভিচের সঙ্গে ৬০ ম্যাচে ২৯ জয় নাদালের, হেরেছেন ৩১ ম্যাচ। তবে এই পরিসংখ্যানের বাইরে গিয়ে নাদালের পছন্দের প্রতিদ্বন্দ্বী ফেদেরার।

কেন ফেদেরার? নাদালের ব্যাখ্যা, ‘জোকোভিচের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছি, কিন্তু আমার কাছে ফেদেরারই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। আমি যখন কোর্টে নামি, ফেদেরার তখনই এক নম্বরে ছিল। আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়গুলোতে ফেদেরার ও জোকোভিচ ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী। তবে শুরুর দিকে আমার সবচেয়ে বড় লড়াইটা ছিল রজারের সঙ্গে।’

নাদালের বিশ্বাস, ফেদেরারের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতার রোমাঞ্চটা টেনিসপ্রেমীরাও একইভাবে উপভোগ করেছেন, ‘আমার মনে হয়, এবং কেন জানি না, আমার সঙ্গে তাদের লড়াই, তাদের নিজেদের মধ্যকার দ্বৈরথের চেয়েও বেশি রোমাঞ্চকর ছিল। আমি নিশ্চিত না কেন, কিন্তু মনে হয় দুনিয়া ব্যাপারটাকে এভাবে দেখতে চায়। হয়তো খেলার শৈলীর বৈপরীত্যের কারণে আমার ও রজারের লড়াইটা বেশি আকর্ষণীয়।’

যদিও লড়াইয়ে ফেদেরারকে এগিয়ে রাখেন নাদাল, তবে কেন জোকোভিচ সেরা, তা-ও ব্যাখ্যা করেছেন। ‘নোভাকের সঙ্গে লড়াইটা ছিল অসাধারণ। সে এমন একজন খেলোয়াড়, যে খেলার মান সব সময় উঁচুতে রাখে এবং প্রতি বছর নিজেকে আরও উন্নত করে। পরিসংখ্যান বলছে, সেরা সে–ই, তার টেনিসও সেরা। সে কম চোটপ্রবণ, যা তাকে দীর্ঘ সময় ধরে শারীরিক, মানসিক ও টেনিসের মান ধরে রাখতে সাহায্য করেছে। এ কারণেই সে সেরা, এবং সেটা সে অর্জন করেছে।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..