1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
উইম্বলডনের নতুন রানী হলেন ইগা সিওনতেক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

উইম্বলডনের নতুন রানী হলেন ইগা সিওনতেক

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
উইম্বলডনের নতুন রানী হলেন ইগা সিওনতেক

৫৭ মিনিটে ইতিহাস, সিওনতেকের ঘাসে রাজত্ব শুরু!
অনলাইন ডেস্ক

টেনিসের রাজকীয় কোর্টে অবশেষে পূর্ণ হলো ইগা সিওনতেকের ‘সুপার স্লাম’ স্বপ্ন। এর আগে পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতলেও, উইম্বলডনের ঐতিহ্যবাহী ‘ভেনাস রোজওয়াটার ডিশ’টি তার শোকেসে ছিল না। এবার সেই অধরা ট্রফিকে আপন করে পোল্যান্ডের এই বিস্ময়কন্যা ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন অনন্য গৌরবে।

রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত নারী এককের ফাইনালে মাত্র ৫৭ মিনিটেই প্রতিপক্ষকে রীতিমতো মাটিতে মিশিয়ে ‘ডাবল ব্যাগেল’ উপহার দিয়ে চ্যাম্পিয়নের মুকুট জেতেন সিওনতেক। এই দাপুটে জয়ে তিনি হয়ে যান ইতিহাসের তৃতীয় নারী খেলোয়াড়, যিনি কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে প্রতিপক্ষকে একটিও গেম জিততে দেননি।

৩৭ বছর পর এই কীর্তি গড়লেন পোলিশ সেনসেশন। ১৯১১ সালে উইম্বলডন ফাইনালে ডোরা বুথবিকে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছিলেন ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্স। আর ১৯৮৮ সালে নাতাশা জভেরেভকে একই ব্যবধানে হারিয়ে ইতিহাসে নিজের নাম লেখান টেনিস কিংবদন্তি স্টেফি গ্রাফ। এবার সেই দুর্লভ রেকর্ডের পাশে লেখা হলো সিওনতেকের নাম।

গ্র্যান্ড স্ল্যামে এটি ছিল তার শততম জয়, যা তাকে নিয়ে গেছে দ্রুততম শততম জয়ী তালিকায়। তিনি ১২০ ম্যাচেই শততম জয়ে পৌঁছেছেন, যেখানে সেরেনা উইলিয়ামসের সময় লেগেছিল ১১৬ ম্যাচ। বয়স বিবেচনায় তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ (২৪ বছর ৩০ দিন), সবমিলে পঞ্চম সর্বকনিষ্ঠ খেলোয়াড় এই মাইলফলকে পৌঁছাতে।

উল্লেখ্য, ফ্রেঞ্চ ওপেনে চারবার ট্রফি জিতলেও সিওনতেকের ঘাসের কোর্টে এই ছিল প্রথম সেরা হওয়া। তার লক্ষ্য এখন, ২০২৬ মৌসুমে মেলবোর্নে খেলে ট্রফি ঘরে তোলা—তাতে তার টেনিস রাজত্ব হবে পরিপূর্ণ বলে জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..