1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এপস্টেইনের সঙ্গে কাটানো সময় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন গেটস - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

এপস্টেইনের সঙ্গে কাটানো সময় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন গেটস

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭৫ বার পঠিত
এপস্টেইন

জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত নিয়ে গভীর অনুশোচনা প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।

সম্প্রতি মার্কিন বিচার বিভাগ এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩০ লাখ পাতার নথি প্রকাশ করে। ওই নথিতে বিল গেটসের সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠ যোগাযোগ, সন্দেহজনক আর্থিক লেনদেন এবং ই-মেইল আদান–প্রদানের উল্লেখ পাওয়া যায়। পাশাপাশি নথিতে কিছু ব্যক্তিগত ছবি সংযুক্ত ছিল।

প্রকাশিত নথির একটি খসড়া ই-মেইলে এপস্টেইন দাবি করেন, বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন।

নাইন নিউজকে দেওয়া এক বক্তব্যে বিল গেটস জানান, তিনি ২০১১ সালে এপস্টেইনের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন এবং পরবর্তী তিন বছরে কয়েকবার তার সঙ্গে নৈশভোজে অংশ নেন। তবে তিনি কখনো এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি এবং নারীদের সঙ্গে কোনো অনৈতিক সম্পর্কেও জড়িত ছিলেন না বলে দাবি করেন।

এপস্টেইনের লেখায় আরও বলা হয়, গেটসের সঙ্গে তার সম্পর্কের মধ্যে ছিল মাদক সংগ্রহে সহায়তা, রুশ নারীদের সঙ্গে যৌন সম্পর্কের পর সৃষ্ট জটিলতা সামলানো এবং বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক সহজ করে দেওয়া।

বুধবার অস্ট্রেলিয়ার নাইন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেন, এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছি।

তিনি আরও বলেন, আলোচিত ই-মেইলটি কখনো পাঠানো হয়নি এবং সেটির বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, এপস্টেইন কী ভেবে এমন কথা লিখেছেন, তা আমার জানা নেই। তিনি কি আমাকে হেয় করার চেষ্টা করেছিলেন?

গেটস জানান, আলোচনার সময় এপস্টেইন দাবি করতেন যে তিনি বহু ধনী ব্যক্তিকে চেনেন, যারা বৈশ্বিক স্বাস্থ্যখাতে অর্থ সহায়তা করতে পারেন। তবে পরে বুঝতে পারেন, সেই আলোচনা বাস্তবে কোনো ফল বয়ে আনেনি।

এপস্টেইন সংক্রান্ত বিপুল নথি প্রকাশের পর বিল গেটসের এক মুখপাত্রও এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেন।

মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, নথিগুলো কেবল এটুকুই নির্দেশ করে যে, বিল গেটসের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়ে এপস্টেইন হতাশ হয়ে পড়েছিলেন। মানুষকে ফাঁদে ফেলা ও অপমান করতে তিনি যে কোনো সীমা অতিক্রম করতেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..