1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চীনের কাছে চুম্বক চেয়েছেন ট্রাম্প, অস্বীকারে হুঁশিয়ারি ২০০% শুল্কের - Janatar Jagoron

চীনের কাছে চুম্বক চেয়েছেন ট্রাম্প, অস্বীকারে হুঁশিয়ারি ২০০% শুল্কের

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৫০ বার পঠিত
হুঁশিয়ারি

চীন সম্প্রতি তাদের বিরল খনিজ এবং চুম্বকের সরবরাহ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে দেশটি বিরল খনিজের কিছু পণ্য এবং চুম্বককে রপ্তানি নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের কাছে চুম্বক চাওয়ার দাবি তুলেছেন। আর তা না মানলে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, চীনকে যুক্তরাষ্ট্রকে চুম্বক দিতে হবে, নইলে তাদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, ‘চীন যদি আমাদের চুম্বক না দেয়, তাহলে আমাদের তাদের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে হবে বা এ ধরনের পদক্ষেপ নিতে হবে।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্লভ খনিজের বিষয়টি বেইজিংয়ের জন্য অত্যন্ত সংবেদনশীল। চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জবাবে চীন কিছু বিরল খনিজ এবং চুম্বক রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। বর্তমানে বৈশ্বিক চুম্বকের প্রায় ৯০ শতাংশ বাজারই চীনের দখলে রয়েছে। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপসহ নানা গুরুত্বপূর্ণ পণ্যে অপরিহার্য, যা স্মার্টফোনের মতো প্রযুক্তিপণ্যে ব্যবহার হয়।

ট্রাম্পের এই মন্তব্য আসে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্রের ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা করা হয়েছে। বিশ্বের প্রধান সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি দুর্লভ খনিজের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকর করার সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়েছেন, যাতে উভয়পক্ষের মধ্যে আলোচনা করার সুযোগ থাকে। আদেশটি না হলে শুল্ক হার ১৪৫ শতাংশে পৌঁছাত।

এর আগে মে মাসে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সমঝোতায় আসা হয়েছিল, যার ফলে শুল্ক হার ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে আনা হবে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..