1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য - Janatar Jagoron
শিরোনাম
কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা মানসম্মত শ্রেণিশিক্ষা নিশ্চিত হলে কমবে কোচিং নির্ভরতা: শিক্ষামন্ত্রী

আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২১ বার পঠিত
বোমা হামলা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আট সেনাসদস্য নিহত হয়েছেন। নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে।

বৃহস্পতিবার (১৫ মে) এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রদেশটির বাজাউর জেলায় সেনাসদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। আফগানিস্তান সীমান্তসংলগ্ন বাজাউর অঞ্চলটি দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।

প্রতিবেদনে আরও জানানো হয়, আত্মঘাতী হামলাকারী সেনাসদস্যদের ভিড়ের মধ্যে নিজেকে বিস্ফোরিত করে। এতে ঘটনাস্থলেই অন্তত আটজন সেনাসদস্য নিহত হন। পরে টিটিপি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে।

এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাহিনীর কোনো অভিযান পরিচালনা করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..