1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঈদের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতি স্থবির হবে না : অর্থ উপদেষ্টা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ঈদের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতি স্থবির হবে না : অর্থ উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৪০ বার পঠিত
অর্থ উপদেষ্টা

ঈদের ছুটিতে দেশ চলবেই, বাজেটও প্রস্তুত!
অনলাইন ডেস্ক

ঈদ উপলক্ষে টানা ১০ দিনের ছুটি অর্থনীতিকে কোনোভাবেই স্থবির করবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (৪ জুন) দুপুরে সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ঈদের দীর্ঘ ছুটি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, ‘অর্থনীতি থেমে যাওয়ার কোনো আশঙ্কা নেই। ব্যবসায়ীরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবেন স্বাভাবিকভাবেই। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে জানিয়েছে, কোন কোন দিন ও স্থানে ব্যাংক খোলা থাকবে, এমনকি গরুর হাটে লেনদেন কীভাবে চলবে তাও নির্ধারিত আছে।’

তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশেই লম্বা ছুটির রেওয়াজ রয়েছে। বড়দিন উপলক্ষে কোথাও কোথাও ২০-২৫ দিন ছুটি থাকে, নেপালে দুর্গাপূজায় ৩০ দিন পর্যন্ত ছুটি দেখা যায়। তবে সেসব দেশের অর্থনীতি কি থেমে থাকে? আমাদের দেশও চলবে স্বাভাবিক নিয়মেই। বাজেট পেশ করা হয়ে গেছে, সেই অনুযায়ী কর্মপন্থা অনুসরণ করে কাজ চলবে।’

ড. সালেহউদ্দিন জানান, বাজেট নিয়ে কারও কোনো পরামর্শ থাকলে ১৯ জুন পর্যন্ত তা জানানো যাবে। এসব মতামতের আলোকে ২২ জুন অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে বাজেট চূড়ান্ত অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

তিন দিনের মধ্যে এসব মতামত পর্যালোচনা করা সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অনেক আগ থেকেই পরামর্শ পাচ্ছি। মতামত ধীরে ধীরে আসছে এবং আরও আসবে।’

প্রস্তাবিত বাজেটে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সুখবর নেই—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘সুখবর আছে। বাজেটের কোথায় কী পরিবর্তন হয়েছে, একটু ভালো করে দেখুন।’

বাজেটে সাধারণ মানুষের স্বস্তি ফিরবে কি না জানতে চাইলে ড. সালেহউদ্দিন বলেন, ‘স্বস্তির যথেষ্ট উপকরণ আছে বাজেটে।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..