রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি।
মনপুরা উপজেলা যুব দলের আহ্বায়ক জনাব শামসুদ্দিন আহম্মেদ (মোল্লা) সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী ও দেশের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে পবিত্র ঈদুল ফিতর এর অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদুল ফিতর আমাদের জন্য শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আত্মত্যাগ ও ত্যাগের শিক্ষা দেয়।
এই পবিত্র উৎসবে আমরা নিজেদের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও দৃঢ় করার সুযোগ পাই।”
শামসুদ্দিন আহম্মেদ মোল্লা আরো বলেন, “বর্তমান সময়ে আমাদের দেশে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করতে একযোগে কাজ করা খুবই জরুরি। আমাদের রাজনৈতিক পার্থক্য ভুলে জাতির কল্যাণে কাজ করতে হবে। আমি প্রত্যাশা করছি, সবাই ঈদুল ফিতর এর আনন্দ সামাজিক ঐক্য ও মানবিকতার মাধ্যমে উদযাপন করবো।”
তিনি বিশেষ করে যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, তোমরা ই আগামী দিনের নেতৃত্ব দিবে। আমি আশা করি তোমরা নিজেদের যোগ্যতা ও সততার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। অসামাজিক কার্যক্রম ও বিদ্বেষ থেকে দূরে থেকে দেশপ্রেমিক হয়ে এগিয়ে যাবে।
তিনি সর্বস্তরের মানুষের কল্যাণ ও সুশাসনের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সবাইকে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের পরামর্শ দেন।