1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ই-মেইল হ্যাকড? এখনই জেনে নিন বাঁচার উপায় - Janatar Jagoron

ই-মেইল হ্যাকড? এখনই জেনে নিন বাঁচার উপায়

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫৬ বার পঠিত
ই-মেইল হ্যাকড

“আপনার পাসওয়ার্ড এখন হ্যাকারদের টার্গেট! নিরাপত্তায় ভুল করলে সর্বনাশ”
অনলাইন ডেস্ক

আজকালকার ডিজিটাল যুগে শুধু সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করাই নয়, ব্যক্তিগত, পেশাগত এমনকি ব্যাংকিং তথ্যও অনলাইনেই ঘুরে বেড়ায়। আর এই সুযোগটাই লুফে নিচ্ছে সাইবার অপরাধীরা। আপনি ভাবছেন আপনার ফেসবুক বা ই-মেইল একাউন্ট নিরাপদ, অথচ হয়তো ইতিমধ্যেই কারও হাতে পাসওয়ার্ড পৌঁছে গেছে।

সাইবার হামলা প্রতিরোধে আমরা অনেকেই আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করি ঠিকই, কিন্তু দুর্বল বা পুনরাবৃত্ত পাসওয়ার্ড হলে তা হ্যাকারদের জন্য ডান হাতে কাঁঠাল ছেঁড়ার মতোই সহজ। তারা শুধু পাসওয়ার্ড চুরি করেই থেমে থাকে না—তথ্য ফাঁস করে, ব্ল্যাকমেইল করে এমনকি মোটা অঙ্কের অর্থও দাবি করে।

কীভাবে বুঝবেন আপনার পাসওয়ার্ড ফাঁস হয়েছে?
অনেক সময় আপনি নিজেই না জেনে দিচ্ছেন হ্যাকারদের প্রবেশাধিকার। যেমন—

  • আপনার ই-মেইল না পড়লেও তা ‘রিড’ দেখাচ্ছে
  • ফেসবুকে হঠাৎ এমন কিছু বার্তা গেছে যা আপনি পাঠাননি
  • কোনো নোটিফিকেশন না দিয়েই লগ আউট হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট

এসব অস্বাভাবিক কার্যকলাপ মানেই আপনার অ্যাকাউন্ট নিরাপদ নেই।

ডাটা ব্রিচে আপনি আছেন কি না, জেনে নিন এক ক্লিকে
‘Have I Been Pwned’ নামের একটি জনপ্রিয় অনলাইন টুল দিয়ে আপনি সহজেই জানতে পারবেন আপনার ই-মেইল বা পাসওয়ার্ড কোনো ডাটা ব্রিচে ফাঁস হয়েছে কি না। শুধু ই-মেইল টাইপ করলেই দেখাবে তথ্য চুরি হয়েছে কিনা এবং কোন প্ল্যাটফর্ম থেকে হয়েছে।

পাসওয়ার্ড আপডেট না করলে বিপদ নিশ্চিত
পাসওয়ার্ড যদি কোনোভাবে ফাঁস হয়েই যায়, তাহলে প্রথম কাজ হলো তা সঙ্গে সঙ্গে পরিবর্তন করা। তবে নতুন পাসওয়ার্ড যেন সহজে অনুমানযোগ্য না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
চেষ্টা করুন—

  • বড় হাতের ও ছোট হাতের অক্ষর মিলিয়ে
  • অন্তত একটি সংখ্যা
  • একটি স্পেশাল ক্যারেক্টার যেমন: @, #, $, %

আর কখনোই একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) অন করুন এখনই
এটি এমন একটি ব্যবস্থা যেখানে আপনার পাসওয়ার্ড চুরি হলেও লগইন করতে গেলে দ্বিতীয় ধাপের অনুমতি লাগবে (যেমন ফোনে আসা কোড)। ফলে আপনার অ্যাকাউন্ট আরো সুরক্ষিত থাকবে।

সচেতন থাকলে রক্ষা সম্ভব বড় ক্ষতির হাত থেকে
নিয়মিত আপনার ই-মেইল ও সোশ্যাল অ্যাকাউন্টে পাঠানো নিরাপত্তা সতর্কবার্তা (security alert) চেক করুন। বিশেষ করে ব্যাংকিং অ্যাপ বা সংযুক্ত অনলাইন অ্যাকাউন্টে নজর রাখুন—কোনো অস্বাভাবিক অ্যাক্টিভিটি দেখলেই ব্যবস্থা নিন।

সাইবার দুনিয়ায় নিরাপত্তা মানেই সচেতনতা। সময় থাকতে সাবধান না হলে, এক ক্লিকেই উধাও হয়ে যেতে পারে আপনার পরিচয়, অর্থ ও বিশ্বাস। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..