1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দাম অপরিবর্তিত রেখে বিটিসিএলের ইন্টারনেট প্যাকেজে বহুগুণ গতি বৃদ্ধি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনাম
ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে যুবকের মৃত্যু, আহত তিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কংগ্রেসের বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কা আটক জুলাই সনদ বিতর্ক আলোচনায় সমাধানের আহ্বান ভোলায় ইমামকে মারধরের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের ৩ জন অভিযুক্ত বেলজিয়ামে তাপপ্রবাহে ১৫ দিনে ২ হাজার মৃত্যু জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু, আহত তিনজন মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস গড়ে তুলতে ১০টি কার্যকর অভ্যাস অনলাইন মাদক নেটওয়ার্কে মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দাম অপরিবর্তিত রেখে বিটিসিএলের ইন্টারনেট প্যাকেজে বহুগুণ গতি বৃদ্ধি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৩৮ বার পঠিত
বিটিসিএলের ইন্টারনেট

গ্রাহকদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। মাসিক খরচ অপরিবর্তিত রেখে প্রায় সব ইন্টারনেট প্যাকেজেই একাধিক গুণ গতি বাড়ানো হয়েছে। উন্নত ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোন প্যাকেজে কত গতি

মাসিক ৩৯৯ টাকায় আগে যেখানে ৫ এমবিপিএস গতির ‘সুলভ-৫’ প্যাকেজ পাওয়া যেত, এখন সেখানে গ্রাহকরা পাবেন ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজ।

৫০০ টাকায় ১২ এমবিপিএস গতির ‘সুলভ-১২’ প্যাকেজটি রূপান্তরিত হয়ে এখন ২৫ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২৫’ হিসেবে চালু হয়েছে।

একই দামে ১৫ এমবিপিএস গতির ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস গতির ‘ক্যাম্পাস-৫০’ এ উন্নীত করা হয়েছে।

৮০০ টাকায় আগে পাওয়া যেত ১৫ এমবিপিএসের ‘সুলভ-১৫’ প্যাকেজ, যা এখন পরিবর্তিত হয়ে ৫০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-৫০’ হয়েছে।

মাসিক ১ হাজার ৫০ টাকায় ২০ এমবিপিএসের ‘সুলভ-২০’ প্যাকেজের পরিবর্তে গ্রাহকরা এখন পাচ্ছেন ১০০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-১০০’

এছাড়া ১ হাজার ১৫০ টাকায় ২৫ এমবিপিএসের ‘সুলভ-২৫’ প্যাকেজ এখন ১২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১২০’,
১ হাজার ৩০০ টাকায় ৩০ এমবিপিএসের ‘সুলভ-৩০’ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৩০’,
১ হাজার ৫০০ টাকায় ৪০ এমবিপিএসের ‘সুলভ-৪০’ প্যাকেজ এখন ১৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৫০’,
এবং ১ হাজার ৭০০ টাকায় ৫০ এমবিপিএসের ‘সুলভ-৫০’ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-১৭০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই মূল্যে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং এবং স্মার্ট সেবা ব্যবহারে এটি উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আনবে।

আরও জানানো হয়, বিটিসিএল বিশ্বাস করে এই পদক্ষেপ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে এবং দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবে। গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান উন্নয়নই বিটিসিএলের প্রধান অগ্রাধিকার, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..