1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অন্দর সাজিয়ে ঘরেই খুঁজে নিন প্রশান্তির ঠিকানা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

অন্দর সাজিয়ে ঘরেই খুঁজে নিন প্রশান্তির ঠিকানা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৫০ বার পঠিত
ঘরেই খুঁজে নিন প্রশান্তি

ঘরের ভেতরে প্রশান্তি খুঁজছেন? রঙ, আলো আর প্রকৃতি মিলিয়ে তৈরি করুন স্বর্গীয় পরিবেশ
অনলাইন ডেস্ক

সারা দিনের ব্যস্ততা আর ক্লান্তির পর শান্ত একটা ঘরের চেয়ে আরামদায়ক কিছু হতে পারে? তেমনই এক প্রশান্তির ঘর তৈরি করতে চাইলে বাহুল্যের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল রুচিশীল পরিকল্পনার। ঘরের অন্দরের রঙ, আলো, আসবাব আর ছোটখাটো অনুষঙ্গ মিলিয়ে আপনি নিজেই বানিয়ে নিতে পারেন মানসিক শান্তির এক দারুণ আশ্রয়স্থল।

রঙ দিয়েই শুরু হোক পরিবর্তন। শোবার ঘরের দেয়ালে হালকা নীল বা সবুজের শেড মানসিক প্রশান্তি আনে। এই হালকা রঙের সঙ্গে বিছানার চাদরে ব্যবহার করুন তারই গাঢ় শেডের ছোঁয়া—শুভ্রসাদা আর গাঢ় নীলের সমন্বয়ে কারুকার্য থাকলে তো কথাই নেই। পর্দায়ও একই রঙের ধারাবাহিকতা বজায় রেখে হালকা শেড বেছে নিন। শুভ্রসাদা পর্দার সঙ্গে মিলিয়ে সাজান সারি ধরে পাঁচখানা পর্দা—ঘরের আবহ বদলে যাবে মুহূর্তেই!

ঘরের ছাদ ও মেঝেতে রাখুন সাদার আধিপত্য। তবে হ্যাঁ, কোনো একটি অনুষঙ্গ হোক একেবারে আলাদা—হতে পারে সেটা রঙিন ল্যাম্পশেড বা সুগন্ধি মোমবাতি। কমলা, হলুদ, লালের মতো উজ্জ্বল রঙের মোমবাতি শুধু আলো নয়, ঘরে এনে দেবে শৈল্পিক সৌন্দর্য আর হালকা সুবাস।

প্রকৃতির স্পর্শও আনতে পারেন ঘরে। রাখুন সাদা ফুল, যেমন রজনীগন্ধা কিংবা গোলাপি কারনেশন। সবুজ পাতার সঙ্গে এই ফুলগুলো এনে দেবে সতেজতা। বারান্দা থাকলে হাসনাহেনা বা অন্য কোনো সুগন্ধি গাছ লাগিয়ে ঘরে আনুন প্রকৃতির মিষ্টি ঘ্রাণ।

আসবাবে যেন থাকে পরিমিতি। প্রয়োজনের বাইরে কিছু রাখবেন না। একখানা আরামদায়ক সোফা বা ডিভান থাকতেই পারে। মসৃণ ও নরম ধারবিশিষ্ট আসবাব বেছে নিন, যাতে ঘরের লুক থাকে নরম আর আমন্ত্রণময়।

শান্তির জন্য শব্দের ব্যবস্থাও জরুরি। প্রকৃতির হালকা শব্দ যেমন ঝরনার ধারা, প্লেলিস্টে রাখুন এমন কিছু। সাউন্ড সিস্টেমে সেট করুন টাইমার, যাতে ঘুম আসার পর আপনা-আপনি বন্ধ হয়ে যায়। আর হ্যাঁ, শোবার ঘরে টিভি বা মোবাইলের মতো ডিভাইস না রাখাই ভালো।

আলো হোক নরম ও প্রয়োজনমতো। বিছানার পাশে টেবিল ল্যাম্প, ডিম লাইট বা টিউবলাইট—সবই হোক সঠিক জায়গায় ও উপযুক্ত মাত্রায়। আলোছায়ার মায়াজালেই গড়ে উঠুক ঘরের গভীর প্রশান্তি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..