1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক - Janatar Jagoron
শিরোনাম
কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা মানসম্মত শ্রেণিশিক্ষা নিশ্চিত হলে কমবে কোচিং নির্ভরতা: শিক্ষামন্ত্রী

ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৯ বার পঠিত
বাংলাদেশ ব্যাংক

ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের প্রতারণার ঝুঁকি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক সতর্কবার্তায় এ বিষয়ে গ্রাহকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্প্রতি কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) প্রতিষ্ঠান গ্রাহকদের প্লাস্টিক ডেবিট ও ক্রেডিট কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রস্তাব দিচ্ছে। এ প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সিভিভি (CVV) নম্বরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য শেয়ার করতে হচ্ছে, যা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

সতর্কবার্তায় বলা হয়, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত নয়। ফলে এ ধরনের সেবার মাধ্যমে বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের উল্লেখ করা ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে—

ক. কার্ডের গোপন তথ্য ফাঁস হয়ে জালিয়াতির সম্ভাবনা;

খ. অননুমোদিত আর্থিক লেনদেন সংঘটিত হওয়ার ঝুঁকি;

গ. গ্রাহকের আর্থিক ক্ষতি ও তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়া;

ঘ. সামগ্রিক কার্ড ব্যবস্থাপনায় অতিরিক্ত ঝুঁকি সৃষ্টি হওয়া।

এ অবস্থায় গ্রাহকদের অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কার্ড-সংক্রান্ত তথ্য না দেওয়ার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তর করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, কার্ড-সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহার করা উচিত।

গ্রাহকদের আর্থিক নিরাপত্তার বিষয়ে সতর্ক করে বলা হয়েছে, কোনো অবস্থাতেই ওটিপি (OTP) বা ওয়ান টাইম পাসওয়ার্ড এবং কার্ডের গোপন তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। কোনো সন্দেহজনক কার্যক্রম নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..