1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মিলিয়ন ডলারের আংটি হাতে বাগদানের ঘোষণা রোনালদো-জর্জিনার - Janatar Jagoron
শিরোনাম

মিলিয়ন ডলারের আংটি হাতে বাগদানের ঘোষণা রোনালদো-জর্জিনার

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পঠিত
মিলিয়ন ডলারের আংটি হাতে বাগদানের ঘোষণা রোনালদো-জর্জিনার

হীরার ঝলকে রোনালদো-জর্জিনার প্রেমে নতুন সূর্যোদয়
অনলাইন ডেস্ক

বহু বছরের গুঞ্জন আর ভক্তদের ধৈর্যের পরীক্ষা শেষ করে অবশেষে বাগদানের ঘোষণা দিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। এক ঝলকে স্বপ্নের মুহূর্তটি সামনে আনলেন জর্জিনা, ইনস্টাগ্রামে বাম হাতে এমারেল্ড কাট হীরার ঝলমলে আংটি পরে উজ্জ্বল হাসিতে ধরা দিয়ে।

জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটিটি ১০-১৫ ক্যারেটের বেশি ওজনের এবং মূল্য এক মিলিয়ন মার্কিন ডলারের ঊর্ধ্বে। শুধু আংটির আভিজাত্য নয়, আলোচনায় এসেছে জর্জিনার ক্যাপশনও—“Yes I do. In this and in all my lives।”

৪০ পেরোনো রোনালদো বরাবরই বিয়ের ইঙ্গিত দিয়ে আসছিলেন, বিশেষত জর্জিনাকে নিয়ে নির্মিত নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে। সেখানেই তিনি বলেছিলেন, ‘যখন সময় একদম ঠিক হবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসে গেছে—হীরার ঝলকানিতে প্রেমের গল্প পেল নতুন মোড়।

প্রথম দেখা ও প্রেমের সূচনা

২০১৬ সালে মাদ্রিদের একটি বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট ছিলেন জর্জিনা। সেখানেই প্রথমবারের মতো তার সঙ্গে পরিচয় হয় রোনালদোর। সেদিন শুরু হওয়া সম্পর্ক আজ ফুটবল দুনিয়ার অন্যতম আলোচিত প্রেমকাহিনি।

বর্তমানে তারা একসঙ্গে পাঁচ সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন—নিজেদের সন্তান ছাড়াও রোনালদোর আগের তিন সন্তানের প্রতি সমান দায়িত্বশীল জর্জিনা।

বিয়ের অপেক্ষার প্রহর

বাগদানের ঘোষণা আসার পর থেকেই গণমাধ্যম ও ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু—কবে এবং কোথায় হবে বিয়ে? হবে কি তা শুধুই ঘনিষ্ঠদের নিয়ে একান্ত আয়োজন, নাকি হবে বিশ্বজোড়া জমকালো অনুষ্ঠান? যাই হো

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..