1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তাসকিন-তানজিমে বিধ্বস্ত শ্রীলঙ্কা, কলম্বোতে শুরুতেই টাইগারদের দাপট - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

তাসকিন-তানজিমে বিধ্বস্ত শ্রীলঙ্কা, কলম্বোতে শুরুতেই টাইগারদের দাপট

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
তাসকিন-তানজিমে বিধ্বস্ত শ্রীলঙ্কা

ফিরেই আগুন ঝরালেন তাসকিন, লঙ্কা ঘামছে শুরুতেই!
অনলাইন ডেস্ক

ওয়ানডে সিরিজে শুরুতেই চাপে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ১০ ওভারেই পেসারদের আগুন ঝরানো বোলিংয়ে ম্যাচে দারুণভাবে ঢুকে পড়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে লঙ্কানরা। এই রিপোর্ট লেখার সময় স্কোর ৫০/৩। ম্যাচের আগেই প্রত্যাবর্তনের গল্প ছিল তাসকিন আহমেদের, মাঠে ফিরে তা রূপ দিলেন বাস্তবে। আর অন্যপ্রান্তে ছিলেন তানজিম হাসান সাকিব—একইভাবে বিধ্বংসী।

চোট কাটিয়ে দীর্ঘ চার মাস পর বল হাতে ফিরে তাসকিন ঝড় তোলেন নিজের তৃতীয় ওভারে। ইনসুইং ডেলিভারিতে গুঁড়িয়ে দেন মাদুশকার স্টাম্প। এরপর পরের ওভারেই কামিন্দু মেন্ডিসকে মিড অফে পাঠিয়ে দেন সাজঘরে, ক্যাচ ধরেন মিরাজ।

তাসকিনের প্রথম পাঁচ ওভার: ৪.২-২-৬-২—নিয়ন্ত্রিত আগ্রাসনের নিখুঁত উদাহরণ।
অন্যপ্রান্তে নতুন বলে শুরু করেন তানজিম হাসান সাকিব। প্রথম ব্লো তিনিই দেন—শূন্য রানে ফেরান ওপেনার নিসাঙ্কাকে। বাউন্সি ডেলিভারিতে কট বিহাইন্ড, সজাগ লিটনের গ্লাভসে ধরা।

তবে চাপে থেকেও পাল্টা আক্রমণ চালিয়েছেন কুশল মেন্ডিস। মাত্র ১৩ বলে ২০ রান তুলে ইতোমধ্যেই দিয়েছেন জবাব (৩ চার, ১ ছক্কা)। একপ্রান্ত ধরে দলকে টানার চেষ্টায় লেগে আছেন লঙ্কান সহঅধিনায়ক।


এই মুহূর্তে স্কোর : শ্রীলঙ্কা ৫০/৩ (১০ ওভারে)
উইকেট : নিসাঙ্কা, মাদুশকা, কামিন্দু
বাংলাদেশ বোলার : তাসকিন ২, তানজিম ১ উইকেট

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..