1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আইপিএলে ফিরছেন মাস্টার মুস্তাফিজ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

আইপিএলে ফিরছেন মাস্টার মুস্তাফিজ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৭৭ বার পঠিত
মাস্টার মুস্তাফিজ

নিলামে উপেক্ষিত, মাঠে ফিরেই বাজিমাত মুস্তাফিজ!
অনলাইন ডেস্ক

এবারের আইপিএলের নিলামে বাংলাদেশি কোনো ক্রিকেটার দল না পাওয়ায় একপ্রকার বাংলাদেশিদের অনুপস্থিতিতেই চলছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটি। তবে নাটকীয় মোড় নিতে যাচ্ছে আসরের শেষ সময়ে এসে। চলতি আইপিএল স্থগিত থাকা অবস্থায় ঘোষণা এলো—১৭ মে থেকে আবার মাঠে গড়াবে টুর্নামেন্ট, আর তাতেই বদলে যাচ্ছে চিত্র। এবার দল পেয়েছেন বাংলাদেশের স্লোয়ার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান।

গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেললেও এবার আইপিএলের বাকি অংশে খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। দুই বছর পর আবারও দিল্লির জার্সিতে দেখা যাবে মুস্তাফিজকে, যিনি একসময় এই দলের আস্থার প্রতীক ছিলেন। আইপিএল ২০২৫-এর দ্বিতীয় পর্বের জন্য তাকে দলে ভিড়িয়েছে দিল্লি, কারণ অস্ট্রেলিয়ান তরুণ জেক ফ্রেজার-ম্যাকগার্ক ব্যক্তিগত কারণে পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন।

দিল্লি মুস্তাফিজকে দলে নিয়েছে ৬ কোটি রুপিতে—যা এই পর্বের সবচেয়ে আলোচিত চুক্তিগুলোর একটি। দ্বিতীয় পর্ব শুরুর আগে এই পরিবর্তনের আনুষ্ঠানিকতা চূড়ান্ত হয়। ২৯ বছর বয়সী মুস্তাফিজ ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লির হয়ে খেলেছিলেন, যেখানে ১০ ম্যাচে শিকার করেছিলেন ৯টি উইকেট।

তবে ২০২৪ সালে চেন্নাইয়ের জার্সিতে খেলেই ফের আলোচনায় আসেন মুস্তাফিজ। ৯ ম্যাচে ১৪ উইকেটের সঙ্গে ছিল একটি চার উইকেটের দাপুটে ইনিংস। তবু চেন্নাই তাকে রিটেইন করেনি, ফলে গেলো নভেম্বরে জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে অবিক্রিত থেকেই যান এই বাঁহাতি পেসার।

তবুও টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজের অভিজ্ঞতা আজও অবিসংবাদিত। ২০১৫ সালে অভিষেকের পর থেকে তিনি ২৮১ ম্যাচে ৩৫১ উইকেট তুলে নিয়েছেন। চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দারুণ পারফর্ম করেছেন। ঢাকা ক্যাপিটালসের হয়ে ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে ছিলেন দলের সর্বোচ্চ উইকেটশিকারি।

দিল্লি ক্যাপিটালস তাই ভরসা রাখছে তার কাটার আর ডেথ ওভারে স্লোয়ারের ওপর। চেনা ড্রেসিংরুমে ফিরেই মুস্তাফিজ পেতে পারেন নতুন ছন্দ, আর দিল্লির জন্য এটি হতে পারে শিরোপা জয়ের পথে বড় এক ঘুঁটি। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, দুই বছর পর পুরোনো দলে ফেরা মুস্তাফিজের কাছে এটি শুধু মাঠে ফেরার সুযোগ নয় বরং নিজেকে আবারও প্রমাণের এক সুবর্ণ মঞ্চ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..