1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নেতৃত্ব না পেয়েই অবসর নিচ্ছেন কোহলি! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

নেতৃত্ব না পেয়েই অবসর নিচ্ছেন কোহলি!

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩১৫ বার পঠিত
কোহলি

নেতৃত্ব না পেয়ে ক্ষুব্ধ কোহলির টেস্ট ক্রিকেটকে বিদায়!
অনলাইন ডেস্ক

অচেনা মোড়ে ভারতীয় ক্রিকেট! হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। রোহিত শর্মার অবসরের পর ফের টেস্ট দলের নেতৃত্বে ফিরতে মরিয়া ছিলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। ইংল্যান্ড সিরিজে ট্রফি হাতে তুলেই ক্যারিয়ারের শেষটা রাঙাতে চেয়েছিলেন। তবে বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে—ফিরতি যাত্রায় আর জায়গা নেই কোহলির জন্য। বোর্ডের পছন্দ এখন তরুণ তুর্কি শুভমান গিল। এই উপেক্ষায় ক্ষুব্ধ হয়ে নাকি টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি—এমনটাই জানিয়েছে গণমাধ্যম।

বোর্ডের নতুন রোডম্যাপ একেবারেই ভবিষ্যতমুখী। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্রকে মাথায় রেখে অভিজ্ঞতার বদলে যুব শক্তির উপর ভরসা রাখতে চাইছে বিসিসিআই। এই প্রজেক্টের পোস্টার বয় শুভমান গিল। তাই ৩৬ বছর বয়সী কোহলির নেতৃত্বের স্বপ্ন ধুলোয় মিশে গেল। বোর্ডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘কোহলি আবার টেস্টের চারের জায়গায় ব্যাট করতে ও দলকে নেতৃত্ব দিতে আগ্রহী ছিল। কিন্তু বোর্ড জানিয়ে দেয়, এবার ভবিষ্যতের দিকেই নজর তাদের। কোচ গৌতম গম্ভীরও তাই চান।’

বিসিসিআই প্রথমে কোহলির এই সিদ্ধান্তে খানিকটা হতবাক হলেও শেষমেশ সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে বলে দাবি গণমাধ্যমের। ইংল্যান্ড সফরের দলে কোহলিকে রাখা হচ্ছিল, কিন্তু তিনি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ টেস্ট সিরিজটাও ছিল ব্যর্থতার গল্প। ৯ ইনিংসে ১৯০ রানে থেমে যান কোহলি। মাঠে-ড্রেসিংরুমে একাধিকবার সতীর্থদের বলেছিলেন, ‘আমি শেষ…।’ সেসময় অনেকে সেটিকে ক্লান্তির বহিঃপ্রকাশ মনে করলেও এখন পরিষ্কার, সেটাই ছিল মানসিক অবসরের পূর্বাভাস।

নম্বর ৪ পজিশনে কোহলির অভাব যে ভারতীয় দলে দীর্ঘদিন ভুগিয়ে যাবে, তা বলাই বাহুল্য। শুধু ব্যাটসম্যান নয়, নেতৃত্ব আর অভিজ্ঞতার সেতু হিসেবে তিনি ছিলেন ভরসার নাম। কোহলির না থাকা নতুন করে দল গড়ার সময় বড় শূন্যতা তৈরি করবে—ঠিক তখনই যখন ভারতীয় ক্রিকেট নিজেদের নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..