1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নাকচ করলেন মেসি - Janatar Jagoron

২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নাকচ করলেন মেসি

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৫ বার পঠিত
মেসি ২০৩০ বিশ্বকাপ

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকের মাধ্যমে ফিফা বিশ্বকাপ-২০২৬ মিশন শুরু করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে ২০৩০ বিশ্বকাপে তার অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে করা প্রশ্নেরও স্পষ্ট উত্তর দিয়েছেন এই তারকা ফুটবলার।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই তিন গোল করে আলোচনার কেন্দ্রে উঠে আসেন প্রায় ৩৯ বছর বয়সী মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনা জয় তুলে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সূচনাতেই শক্ত অবস্থান তৈরি করে।

ম্যাচের ৮০ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এই কৃতিত্বের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসার সমকক্ষ হন। একই সঙ্গে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে মাঠে নামার অনন্য রেকর্ডও গড়েন।

খেলা শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের সঙ্গে মিক্সড জোনে কথা বলার সময় তাকে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে মেসি হেসে বলেন, ‘না, না, এটা কোনোভাবেই সম্ভব নয়।’

উল্লেখ্য, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ব্যক্তিগত অর্জনে সমৃদ্ধ ছিলেন মেসি। তবে এই ম্যাচে মাঠে নামার মাধ্যমে তিনি বিশ্ব ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার ইতিহাস গড়েন। একই দিনে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোও সেই বিশেষ তালিকায় নিজের নাম যুক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..